Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • হযরত মুহাম্মদ (সা.)-র আদর্শ অনুসরণে গুরুত্বারোপ অধ্যাপক নার্গিস বেগমের
  • নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
  • যশোরে পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ চেষ্টা, নিরাপত্তাহীনতায় পরিবার
  • পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় : মালিক সমিতি থেকে বহিস্কার নয়ন
  • কোটচাঁদপুরে নজরুল বর্ষ উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 1
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনালে নওয়াপাড়া ইউনিয়ন

banglarbhoreBy banglarbhoreNovember 28, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক
তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে নওয়াপাড়া ইউনিয়ন। শুক্রবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে তারা ৩-০ গোলে চুড়ামনকাটি ইউনিয়নকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আগামীকাল (রোববার) ফাইনালে তাদের প্রতিপক্ষ উপশহর ইউনিয়ন। নওয়াপাড়ার পক্ষে সুমন ২টি ও বাপ্পি একটি গোল করেন। ম্যাচ সেরা হয়েছেন সুমন।

ম্যাচের শুরুতে দুই দলই গতিময় ফুটবল উপহার দেন। যদিও সেই গুলো মাঝমাঠের মধ্যেই সীমাবন্ধ ছিল। ডি বক্সের আশে-পাশে গিয়ে তা গতি হারিয়েছে। ম্যাচে চুড়ামনকাটির ইউনিয়নের ডিফেন্সের খেলোয়াড়দের মধ্যে কোন সমন্বয় ছিল না।

বিশেষ করে তাদের লেফট ব্যাক মেহেদি হাসান নওয়াপাড়ার রাইট উইংগার সুমন সাথে গতি সাথে পেরে উঠছিলেন। এছাড়া চুড়ামনকাটির গোলকিপার ইমরান হোসেন বেশকয়েকবার গোলবার ছেড়ে বেরিয়ে আসতে দেখা যায়। গোলকিপারের এক ভুলে এগিয়ে যায় নওয়াপাড়া ইউনিয়ন। ১৬ মিনিটে কর্নার পায় নওয়াপাড়া। বাপ্পির নেয়া শট পড়ে চুড়ামনকাটির ডিবক্সের মধ্যে। এ সময় চুড়ামনকাটির গোলকিপার এগিয়ে আসলে নওয়াপাড়ার সুমনের নেয়া হেড তার দুই পায়ের মাঝখান দিয়ে জালে জড়িয়ে যায়। এ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নওয়াপাড়া ইউনিয়ন।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে নওয়াপাড়ার আক্রমনের গতি আরও বেড়ে যায়। প্রথম পাঁচ মিনিটে একাধিক গোলের সুযোগ সৃষ্টি হয়। তা কখনো গোলবারের বা কখনো চুড়ামনকাটি গোলকিপার গোল বঞ্চিত করে। তবে তাদের গোল পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ৪৫ মিনিটে চুড়ামনকাটির ডি-বক্সের ডান পাশের একটু ভিতর থেকে দ্রুত গতির দূরপাল্লার শট উপরের গোলবারে লেগে জালে জড়িয়ে যায়।

ম্যাচের ৫১ মিনিটে ব্যবধান ৩-০ করেন নওয়াপাড়ার বাপ্পি। এ গোলেও অবদান ছিল আগের দুই গোল করা সুমনের। সুমনের ক্রস পড়ে চুড়ামনকাটির ডি বক্সের মধ্যে। তা থেকে প্লেসিং শটে বাপ্পি চুড়ামনকাটির জালে শেষ পেরেক ঠুকেন। খেলার বাকি সময় জুড়ে নওয়াপাড়া ৩-০ গোলের লিড ধরে রেখে ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়ে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় নওয়াপাড়ার সুমন।

আগামীকাল রোববার হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে। ম্যাচে মুখোমুখি হবে নওয়াপাড়া ও উপশহর ইউনিয়ন।

ইউনিয়ন তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট নওয়াপাড়া ফাইনাল
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )

    September 1, 2026

    যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার

    August 31, 2026

    যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    August 31, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.