Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ, সমালোচনার ঝড়

banglarbhoreBy banglarbhoreNovember 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার সুস্থতা কামনায় সারাদেশের মানুষ দোয়া করছেন। এমন পরিস্থিতি মনোনয়ন পরিবর্তনের দাবিতে যশোরের শার্শায় সড়ক অবরোধ করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। শনিবার বিকেলে বেনাপোলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীরা। বিষয়টিকে ভালভাবে নেননি সাধারণ মানুষ। তীব্র যানজট সৃষ্টি করে এ ধরনের কর্মসূচি করায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতিবাচক সমালোচনা করছেন অনেকেই।

শার্শা উপজেলা বিএনপির সহ সভাপতি মহসিন কবির সমালোচনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী না। সব দলমত নির্বিশেষে সব মানুষের নেত্রী। সেই নেত্রীর এই সংকটময় অন্তীমমূর্হতে এই ধরণের দলীয় সংকীর্ণ কর্মসূচি করছে তারা বিএনপির কর্মী হতে পারে না। তাদের মধ্যে ন্যুনতম মানবিকতা বলে কিছু নেই। দল বা নেত্রীর প্রতি ভালোবাসা থাকলে এ ধরনের কর্মসূচি করতে পারে না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সীমান্তবর্তী উপজেলা শাশা উপজেলা নিয়ে যশোর-১ আসন গঠিত। মনোনয়ন নিয়ে প্রথম থেকেই মনোনয়ন প্রত্যাশীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিলো প্রকট। হাফ ডজন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে এই আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেন দলের সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান (তৃপ্তি)। মনোনয়ন পাওয়ার পর থেকে এলাকায় নেতাকর্মীদের নিয়ে তিনি গণসংযোগ করছেন। যদিও শার্শা বিএনপির একাংশের নেতারা প্রার্থী বদলের জন্য কেন্দ্রে লিখিত আবেদন করেছেন। উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী। মনোনয়ন বঞ্চিত হয়ে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের নিয়ে এই দুই প্রার্থীর কর্মী সমর্থকেরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে বেনাপোল বলফিল্ড মাঠে সমাবেশ হয়।

পরে নেতাকর্মীরা যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে শার্শা অভিমুখি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় অনেকেই কাফনের কাপড় পরিধান করে সড়কে অবস্থান নেন। নাভারণ মোড়ে যেয়ে এই কর্মসূচি শেষ করে। দীর্ঘক্ষণ ধরে এই কর্মসূচি চলাতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকারকারী ও মাঠের পরীক্ষিত নেতৃত্বকে উপেক্ষা করে হঠাৎ করে একজন ‘সংস্কারপন্থী নেতাকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত প্রার্থী পরিবর্তন না করা হলে আন্দোলন আরও কঠোর হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন বলেন, ‘বিএনপির মহাসচিব বলেছেন প্রয়োজনে প্রার্থী পরিবর্তন করা হবে। আমরা সে আশায় মাঠে নেমেছি। যদি এই প্রার্থী বাতিল না করা হয়, তবে বিএনপি এই আসনে ঠকে যাবে।’ মনিরুজ্জামান নামে এক যুবদল নেতা বলেন, ‘আমরা বাড়িছাড়া হয়েছি, কিন্তু উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনকে ছাড়িনি। দলের দুঃসময়ে যে কোনদিন মাঠে ছিলো না তাকে মনোনয়ন দেয়া হলো এটা আমরা মানি না। যদি তিনি দলের দুর্দিনে থাকতেন, তাহলে মানতাম। কিন্তু এই অতিথি পাখিকে আমরা মানি না।’ বিক্ষোভ শেষে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা চলছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘দলীয় প্রধানের সংকটময়মুহূর্তে আমরা দোয়া মাহফিল ছাড়া কিছু করছি না। এমন মুহূর্তে শার্শায় সড়ক অবরোধ করে মনোনয়নের দাবিতে বিক্ষোভ অবরোধ করা; সমালোচনা করার মতোই কর্মকাণ্ড। কর্মসূচির বিষয়ে আমার জানা নেই। আমরা দলীয়ভাবে খোঁজ খবর নিচ্ছি।’

তবে উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির বলেন, ‘দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে তৃণমূলের নেতাকর্মীরা বিক্ষোভ করছে। আজও হয়েছে। সেখানে আমরা ছিলাম না। শুনেছি সড়ক অবরোধও করেছে। তৃণমূলের নেতাকর্মীদের আবেগের জায়গা থেকে তারা দাবি জানাচ্ছে। তবে তারা যখন শুনেছে বিএনপির চেয়ারপারসর্ন শারীরিক অবস্থা সংকটপন্ন। তখনই তারা দোয়া করে তাদের কর্মসূচি বন্ধ করে।’

দাবি বাতিল মনোনয়ন সমালোচনা সড়ক অবরোধ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.