Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া
  • মহেশপুরে ইমামকে ঘিরে দ্বন্দ্ব, মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের নামাজ আদায়
  • নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে তরুণী নিখোঁজ
  • নড়াইলে প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় অংশ নিলেন সেচ্ছাসেবকদল নেতা
  • ঝিনাইদহ ও অভয়নগরে ট্রেনে কাটা পড়ে শিক্ষক ও মাদ্রাসা ছাত্র নিহত
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
শিক্ষা নভেম্বর ৩০, ২০২৫

তালায় মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ৩০, ২০২৫
Facebook Twitter WhatsApp
তালায় মাধ্যমিক শিক্ষকদের সাথে মতবিনিময়
Share
Facebook Twitter LinkedIn

তালা সংবাদদাতা
তালা উপজেলা মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে তালা সরকারি বি, দে উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে মত বিনিময় সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক শিক্ষক মইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-০১ তালা-কলারোয়া সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, আমি এমপি থাকাকালে তালা-কলারোয়ার শিক্ষা অবকাঠামো উন্নয়নে ৩৭টি নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার প্রসারে প্রতিটি ইউনিয়নে সমান নজর দিয়েছেন তিনি। কিন্তু গত ১৫ বছরে শিক্ষা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। একটি জাতিকে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। তিনি দায়িত্ব পেলে শিক্ষকদের অধিকার ন্যায্য দাবি, পদোন্নতি, সুযোগ-সুবিধা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহেনা খানম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহ সভাপতি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন। এ সময় তালা উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শিক্ষক হাসিবুর রহমান হাসিবের সঞ্চালনায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব শিক্ষক মতিয়ার রহমান, প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, গাজী জাহিদুর রহমান, এছাড়াও বক্তব্য দেন শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, মিজানুর রহমান, মানিক চন্দ্র নাথ, সাইদুর রহমান, নাজমিন আক্তার কেয়া, মতিউর রহমান ও শংকর কুমার প্রমুখ। সভায় তালা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।

তালা মতবিনিময় মাধ্যমিক শিক্ষক
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবিতে যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরে প্রাথমিকে ১ হাজার ৩৪৫ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.