Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • ঝিকরগাছায় রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময়
  • মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের অর্থ ও সেলাই মেশিন বিতরণ
  • উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
  • বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী
  • মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
  • যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ৫০ রাউন্ড গুলি, ৫ বিদেশি পিস্তলসহ যুবক আটক

অস্ত্রের চালান যাচ্ছিলো কক্সবাজার
banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৩০, ২০২৫Updated:নভেম্বর ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি, সাড়ে চার কেজি গাঁজাসহ লিটন গাজী (৪০) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার গভীর রাতে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার সুজলপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া এসব অস্ত্র ভারত থেকে আসা। বেনাপোল থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্য যাচ্ছিলো।

রোববার দুপুরে নিজ দপ্তরে যশোরের নয়া পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেস কনফারেন্সে এসব তথ্য জানিয়েছে। তিনি জানান, শনিবার গভীর রাতে মধুগ্রামে লিটন গাজীর বাসায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম।

এ সময় তার ঘরের মধ্যে বঙ্খাটের মধ্যে লুকিয়ে রাখা ৭ পয়েন্ট ৬৫ মডেলের পাঁচটি বিদেশি পিস্তল, দশটি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি একজন অবৈধ অস্ত্র ব্যবসায়ী। উদ্ধার হওয়া অস্ত্র চট্টগ্রাম, কক্সবাজারে পাঠানোর জন্য নিজের কাছে রেখেছিলেন লিটন গাজী।

এসব অস্ত্র বেনাপোল সীমান্ত দিয়ে তার কাছে এসেছে।  তিনি তার এক ব্যবসায়ী পার্টনারের কাছে এসব অস্ত্র গুলো পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এর আগেও তিনি কক্সবাজারে একাধিক অস্ত্রের চালান পাঠিয়েছেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। সহযোগীদের শনাক্ত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।’ প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুঞা প্রমুখ।

অস্ত্র গুলি গ্রেপ্তার মাদক ম্যাগাজিন যশোর লিটন গাজী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সাতক্ষীরায় সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

ঝিকরগাছায় রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময়

এপ্রিল ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.