Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
  • অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস
  • যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল
  • যশোর শিক্ষা বোর্ডে যোগ দিলেন নতুন চেয়ারম্যান
  • যশোরে প্রবাসীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রায় ৭ লাখ টাকা প্রতারণা, আটক ২
  • অভয়নগরে ড্রেজিং কাজের সময় ক্রেনের আঘাতে শ্রমিক নিহত
  • অভয়নগরে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি,আতঙ্ক
  • স্ত্রীকে খুঁটির সাথে বেঁধে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৬, ২০২৫

তরিকুল ইসলামসহ তিন নেতার কবর জিয়ারতের মধ্য দিয়ে মণিরামপুরে বিএনপির প্রার্থীর প্রচারণা শুরু

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
তরিকুল ইসলামসহ তিন নেতার কবর জিয়ারতের মধ্য দিয়ে মণিরামপুরে বিএনপির প্রার্থীর প্রচারণা শুরু
Share
Facebook Twitter LinkedIn

মনিরামপুর সংবাদদাতা
বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলাম, মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ মুছা ও সাধারন সম্পাদক মশিউর রহমানের কবর জিয়ারতের মধ্য দিয়ে বিএনপির প্রার্থী শহীদ ইকবাল হোসেন নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

শনিবার সকালে যশোরের কারবালায় প্রয়াত তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন যশোর-৫ মণিরামপুর আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। এরপর দুপুরে তিনি উপজেলার আটঘরা গ্রামে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ মুছার কবর জিয়ারত করেন। পরে আমিনপুর গ্রামে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এমএস মশিউর রহমানের কবর জিয়ারত করেন। উপজেলা বিএনপির সভাপতি ধানের শীষ প্রতিকের প্রার্থী শহীদ ইকবাল হোসেনের সাথে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, খান শফিয়ার রহমান, রবিউল ইসলাম, শিল্পপতি আলী হোসেন, সাবেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঈনুল ইসলাম মঈন, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আজিবর রহমান, ঝাঁপা ইউপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চালুয়াহাটি ইউপির যুগ্ম আহ্বায়ক ওয়াদুদু হোসেন, শ্যামকুড় ইউপির সভাপতি রফিকুল ইসলাম, বুলবুল আহমেদ, ফজলুর রহমান প্রমুখ। এ দিকে গতকাল রাতে ধানের শীষের পক্ষে সদর ইউনিয়নের ভোটকেন্দ্র সমূহে ওয়ার্কিং কমিটি গঠন করা হয় বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক।

তরিকুল ইসলাম প্রচারণা প্রার্থী বিএনপি মণিরামপুর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নতুন বাজেট : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে

অস্ট্রেলিয়াকে প্রথমবার সিরিজ হারিয়ে বাংলাদেশের ইতিহাস

যশোরে বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.