Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • লোহাগড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট
  • এসএসসি পরীক্ষা : যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব
  • পাশাপোল উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক নেই, দীর্ঘদিন ধরে ঝুলছে তালা
  • ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন
  • যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন
  • লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন (ভিডিও সহ)

banglarbhoreBy banglarbhoreAugust 10, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। এ বছর এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকেই ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

সোমবার যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. হোসেন আলী স্বাক্ষরিত ফলাফল ও পরিসংখ্যান বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৩৫ হাজার ৮০৭ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ২২৩ জন ছাত্র এবং ৬৬ হাজার ৭১৭ জন ছাত্রী।

পরীক্ষা চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৫ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়। অংশ নেয়া পরীক্ষার্থীদের মধ্যে মোট ৮৮ হাজার ৯৭ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৩৯ হাজার ৬৩৪ জন এবং ছাত্রী ৪৮ হাজার ৪৬৩ জন।

পাসের হার ও জিপিএ-৫ দুই সূচকেই মেয়েরা এগিয়ে

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—উভয় ক্ষেত্রেই মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছে।

নিউজের ভিডি দেখতে ছবির উপর ক্লিক করুন।

এবার যশোর বোর্ডে ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ৬৪ শতাংশ। অন্যদিকে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৮৫ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তিতেও মেয়েদের সাফল্য বেশি। বোর্ডে মোট ১১ হাজার ৪৭৮ জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ৬ হাজার ৩৫১ জন ছাত্রী এবং ৫ হাজার ১২৭ জন ছাত্র।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে সার্বিক পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৬ জন শিক্ষার্থী।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৭০ দশমিক ৮৮ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩৭১ জন শিক্ষার্থী।

অন্যদিকে মানবিক বিভাগের ফলাফলে তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে শিক্ষার্থীরা। বিশেষ করে এ বিভাগে ছেলেদের পাসের হার মাত্র ৪৬ দশমিক ৫৮ শতাংশ।

মানবিক বিভাগে ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ১৯ শতাংশ। ফলে এ বিভাগে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫৫ দশমিক ৪৪ শতাংশে।

মানবিক বিভাগে মোট ৯৭১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্র ১৭৯ জন এবং ছাত্রী ৭৯২ জন।

১১ আগস্ট থেকে পুনর্নিরীক্ষণের আবেদন

প্রকাশিত ফলাফলে কোনো ভুল বা অসংগতি পরিলক্ষিত হলে তা সংশোধনের পূর্ণ ক্ষমতা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

ফলাফলে সংক্ষুব্ধ বা অসন্তুষ্ট শিক্ষার্থীরা আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত মোট সাত দিন ফলাফল পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) জন্য আবেদন করতে পারবে।

এসএসসিতে পাসের
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

August 11, 2026

লোহাগড়ায় বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

August 11, 2026

প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট

August 11, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.