Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১০, ২০২৫

চার জেলা নিয়ে যশোরে কর কমিশনারের কার্যালয়ের কার্যক্রম শুরু

৬৬টি সার্কেল অফিস হবে, বাড়বে করদাতার হার ও রাজস্ব
banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১০, ২০২৫
Facebook Twitter WhatsApp
চার জেলা নিয়ে যশোরে কর কমিশনারের কার্যালয়ের কার্যক্রম শুরু
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
চার জেলা নিয়ে যশোরে কর কমিশনারের কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। গত ২৬ আগষ্ট শহরের টিবি ক্লিনিক মোড়ে অস্থায়ী কার্যালয়ে এই অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে অফিসটিতে একজন কমিশনার নিয়োগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর আগে কর কমিশনারের কার্যালয়টি ছিল খুলনাতে। সেখানে গিয়ে যশোরাঞ্চলের ব্যবসায়ীদের কার্যক্রম সম্পাদন করা লাগত। কার্যালয়টি যশোরে চালু হওয়ায় এই অঞ্চলের ব্যবসায়ীদের আর খুলনাতে যেতে হবেনা। যশোর থেকে তারা কমিশনারেট কার্যালয়ের সুবিধা ভোগ করতে পারবেন। এতে করে সরকারের যেমন রাজস্ব আয় বাড়বে, তেমনি ব্যবসায়ীদেরও হয়রানি কমবে।

যশোর কর কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশ স্বাধীনের পর খুলনা বিভাগের ১০ জেলার কার্যক্রম চলত খুলনা কর কমিশনারের কার্যালয় থেকে। অফিসটির অধীনে ২২টি সার্কেল অফিস ছিল। গত ২৬ আগষ্ট ৪ জেলা নিয়ে যশোর কর কমিশনার অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয়। বাকি তিনটি জেলা হলো নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ। এসব জেলাগুলোতে ৬৬টি সার্কেল অফিস থাকবে। যার মাধ্যমে নতুন করদাতা সনাক্ত ও যারা কর ফাঁকি দিচ্ছে তাদেরকে সনাক্ত করতে সহজ হবে।

বর্তমানে যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ জেলায় টিআইএনধারীদের (করদাতা) হার ৪ লাখ ৫ হাজার ৭০৯ জন্য। রিটার্ন দাখিল করে এখ লাখ ৫৫ হাজার ৪৩৩ জন। এর মধ্যে যশোর জেলায় ২০২৪-২৫ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৬৫ কোটি টাকা। সেখানে আদায় করা হয় ২৪০ কোটি টাকা। ওই চারটি জেলায় বছরে প্রায় ৪শ কোটি টাকার রাজস্ব আদায় হতো।

এ ব্যাপারে যশোরের কর কমিশনার মাসুদ রানা জানান, যশোরে ৪টি জেলা নিয়ে নতুন কর কমিশনারের কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে শহরের টিবি ক্লিনিক মোড়ে উপ-কর কমিশনারের ভবনে অস্থায়ীভাবে অফিসের কার্যক্রম শুরু করা হয়েছে। শিগগিরই আমরা নতুন অফিসে উঠব। সেখানে পূর্ণাঙ্গভাবে চারটি জেলার কর আদায়ের কাজ শুরু হবে। ৪টি জেলার অধীনে ৬৬টি সার্কেল অফিস করা হবে। যশোর সদরে আগে ছিল একটি সার্কেল অফিস। সেখানে এখন করা হবে ৬টি সার্কেল অফিস। এতে করে নতুন করদাতা সনাক্ত এবং যারা নিয়মিত কর দিচ্ছেনা তাদেরকে শনাক্ত করতে সহজ হবে। কেননা আগে লোকবলের অভাবে নতুন করদাতা সনাক্ত ও রাজস্ব আদায় বাঁধাগ্রস্থ হয়েছে। এখন থেকে আশা করছি সরকারের রাজস্ব আদায় অনেক বেড়ে  যাবে। আমি আশা করছি বছরে এই চারটি জেলা থেকে সরকার দেড় হাজার কোটি টাকার রাজস্ব আদায় করতে পারবে।

তিনি জানান, যশোরাঞ্চলের করদাতাদের আগে খুলনা থেকে কার্যক্রম সমপন্ন করতে হতো। এখন যশোর থেকেই সেই সেবা তারা পাবেন। এতে করে ফাইলের জট কমবে, আবার আমাদের রাজস্ব আদায়ও বেড়ে যাবে।

যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু জানান, কর কমিশনারের কার্যালয় যশোরে শুরু হওয়ায় এই অঞ্চলের ব্যবসায়ী তথা করদাতাদের জন্য সুবিধা বয়ে আনবে। কেননা আগে অনেক ফাইল খুলনায় গিয়ে করে আসতে হতো। এতে করে আমাদের সময় ও টাকা খরচ হতো। সেটা এখন থেকে লাগবেনা। তবে কর কর্মকর্তাদের করদাতাদের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বাজায় রেখে কর আদায় করতে হবে। ভয়-ভীতি দেখিয়ে কর আদায় করলে যশোরের ব্যবসায়ী সমাজ সেটি মেনে নেবেনা।

ট্যাক্সেসবার অ্যাসোসিয়েশন যশোরের সাবেক সভাপতি মোয়াজ্জেদ হোসেন জানান, যশোরে চারটি জেলা নিয়ে কর কমিশনারের কার্যালয় খোলা হয়েছে। এতে করে সরকারের রাজস্ব বাড়বে। কেননা আগে লোকবলের অভাবে নতুন করদাতা সনাক্ত করা যেতনা। এখন নতুন করদাতা বাড়বে। একই সাথে করদাতাদের আপিলের জন্য খুলনায় যেতে হবেনা। যশোর থেকে সমাধান করতে পারবেন তারা।

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান জানান, যশোরে কর কমিশনারের কার্যালয় চালু হওয়ায় আমরা সাধুবাদ জানাচ্ছি। আগে কর নিয়ে আপিল করতে খুলনায় যেতে হতো। এখন থেকে সেই ঝামেলা পোহাতে হবেনা। যশোর কমিশনারেট সব আপিল নিস্পত্তি করবে। এতে করে সরকারের রাজস্ব আয় বেড়ে যাবে। তবে আমরা আহবান জানাবো কর কর্মকর্তাদের করদাতাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে কর আদায় করবে। যাতে কেউ হয়রানির শিকার না হয়।

কমিশনার কর কার্যক্রম কার্যালয় জেলা যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.