Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের

banglarbhoreBy banglarbhoreAugust 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা :
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এগিয়ে আসার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল সাত্তার মোড়ল। এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তিনি নিজস্ব অর্থায়নে একটি কাঁচা সড়কে ইটের সোলিং এবং বেতনা নদী পারাপারের জন্য কাঠের সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে কুশোডাঙ্গা ইউনিয়নের খাস কুশোডাঙ্গা গ্রামের শামছুরের বাড়ি থেকে বজলুর বাড়ি পর্যন্ত দীর্ঘদিনের কাদামাটির সড়ক পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে সেখানে ইটের সোলিং করার ঘোষণা দেন আব্দুল সাত্তার মোড়ল। একই সঙ্গে হেলাতলা-খাস কুশোডাঙ্গা এলাকায় বেতনা নদী পারাপারে একটি কাঠের সাঁকো নির্মাণেরও আশ্বাস দেন তিনি।

পরে খাস কুশোডাঙ্গা জামে মসজিদের ঈদগাহ মাঠে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন এই প্রার্থী। মসজিদ কমিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তব্যে আব্দুল সাত্তার মোড়ল বলেন, “আমি কুশোডাঙ্গা ইউনিয়নের সন্তান। সুখে-দুঃখে, আপদে-বিপদে মানুষের পাশে থাকতে চাই। এই ইউনিয়নের জনগণই আমার শক্তি।”

তিনি বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ তাকে সমর্থন দিয়ে নির্বাচিত করলে কুশোডাঙ্গা ইউনিয়নকে আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন। তার লক্ষ্য হবে ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়নসহ সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো।

সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন মুফতি ইজ্জত আলী, আকছেদ আলী, আব্দুস সাত্তার মুফতি, আব্দুল মালেক, বাবর আলী গাজী, মাস্টার ইজ্জত আলী, মোয়াজ্জেম ও আব্দুল জলিলসহ অনেকে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইমাম, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ছাড়াও শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এলাকাবাসীর জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.