Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত
  • পিকেএস যশোরের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • শিশু নাঈম বাচঁতে চায়
  • কলকাতা অগ্নিকাণ্ড : বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অভয়নগরের জলাবদ্ধ মাঠে ব্যতিক্রমী নৌকা বাইচে ফুটে উঠল ভবদহের দুর্দশা
  • বর্ণিল আয়োজনে যশোরে পুনশ্চ’র নজরুল উৎসব উদযাপন
  • সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
  • যশোরের বাজারে সবজির সরবরাহ বৃদ্ধিতে কমছে দাম
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কলকাতা অগ্নিকাণ্ড : বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

banglarbhoreBy banglarbhoreAugust 22, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ভারতের কোলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ দত্তসহ ৫ বাংলাদেশির মরদেহ ভারতীয় সব প্রক্রিয়া শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে। শনিবার বিকেল ৫টায় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে মরদেহগুলো দেশে ফেরে। পরে বেনাপোলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় বেনাপোল ইমিগ্রেশনের সামনে লাশবাহী অ্যাম্বুলেন্স ও স্বজনদের গাড়ি অপেক্ষায় ছিল।

মরদেহ দেশে ফেরার পর স্বজনরা লাশবাহী গাড়িতে করে কুষ্টিয়া ও ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

এর আগে গত শুক্রবার রাত মরদেহ দেশে ফেরার কথা থাকলেও প্রয়োজনীয় ছাড়পত্র জটিলতায় তা সম্বভ হয়নি।

গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক।

নিহত বাংলাদশির মধ্যে কুষ্টিয়ার একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন কুষ্টিয়া শহরের আরুয়াপাড়া মোহিনী মিল এলাকার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯),তার স্ত্রী আফসানা শারমিন (২৭), একমাত্র সন্তান স্বর্ণশীষ দত্ত (৩) এবং আফসানার বাবা আকরাম আলী (৬৪)। এছাড়া ঢাকার সাভারের আমিনবাজার এলাকার কসমেটিকস ব্যবসায়ী বাবু আহমেদ (৩৭)।

অন্যদিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার এস এম আলিমুজ্জামান সাজুর মরদেহ ভোমরা স্থলবন্দর দিয়ে আগেই দেশে প্রবেশ করেছে।

নিহতদের মরদেহ দেশে ফেরার পর স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো নিজ নিজ এলাকায় নিয়ে দাফনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির গল্পের আসর ও খিচুড়ি পার্টি অনুষ্ঠিত

August 22, 2026

পিকেএস যশোরের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

August 22, 2026

শিশু নাঈম বাচঁতে চায়

August 22, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.