Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে একরাতে ৪টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি
  • গাছ লাগলেই হবে না, যথাযথ পরিচর্যা করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে
  • এইচএসসি পরীক্ষা : যশোর বোর্ডে প্রথম দিনে বহিস্কার ২, অনুপস্থিত ২ হাজার ৭৮
  • যশোরে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান ( ভিডিও সহ )
  • গৃহবধূকে যৌন নিপীড়নে থানায় মামলা বিএনপি নেতার মীমাংসা!
  • রাজনৈতিক সহিংসতায় খুলনা বিভাগে ১১খুন, নিহত বেশির ভাগই বিএনপির
  • যশোরে গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য, স্বজনদের হত্যার অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২৪, ২০২৫

শহীদ হাদি স্মরণে যশোরে যুবশক্তির শোকসভা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
শহীদ হাদি স্মরণে যশোরে যুবশক্তির শোকসভা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
অধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতা শহীদ ওসমান হাদির স্মরণে জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখা শোকসভা করেছে। বুধবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।

শোক সভায় বক্তারা শহীদ হাদিকে ‘পরিকল্পিত হত্যার শিকার’ দাবি করে অবিলম্বে হত্যাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

জাতীয় যুবশক্তি যশোর জেলা শাখার সভাপতি ইমদাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই শোক সভায় উপস্থিত ছিলেন, যশোর জেলা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক মো. নুরুজ্জামান, জেলা যুবশক্তির সদস্য সচিব ফারহীন আহমেদ, সিনিয়র সংগঠক আল শিহাব প্রিয়, কেন্দ্রীয় নেতা বায়জিদ হোসেন প্রমুখ। সভা সঞ্চালনা করেন,যুবশক্তি যশোরের মুখ্য সংগঠক সোহানুর রহমান।

এ সময় বক্তারা বলেন, শহীদ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাদি যে চেতনা নিয়ে রাজনীতিতে এসেছিলেন, সেই চেতনা ও দেশপ্রেমকে আঘাত করেছে একটি চক্র।

ভারতের বিরুদ্ধে যার কণ্ঠস্বর সব সময় সোচ্চার ছিল, সেই ন্যায় ও ইনসাফের রাজনীতি করা হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেয়া হয়েছে।

পতিত ফ্যাসিস্ট সরকারের কেউ কেউ দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে এমন ঘটনা ঘটাচ্ছে। আমরা চাই, ফ্যাসিস্টদের চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করা হোক।

হাদি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সক্রিয় ফ্যাসিস্টদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। হাদির অধিপত্যবাদ বিরোধী চেতনাকে আমরা যেকোনো মূল্যে ধরে রাখব।

বক্তারা আরও বলেন, ওসমান হাদি ছিলেন জনগণের অধিকার আদায়ের একজন আপোসহীন সৈনিক। তাকে হত্যা করে আন্দোলনের গতি থামানো যাবে না। অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।

যশোর যুবশক্তি শহীদ হাদি শোকসভা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগরে একরাতে ৪টি সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি

গাছ লাগলেই হবে না, যথাযথ পরিচর্যা করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাঘারপাড়ার সাহাবীর হত্যা মামলায় পিতা পুত্র কারাগারে

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.