Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর বোর্ডে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৪৪১ শিক্ষার্থী
  • যশোরে আধুনিক কৃষিপ্রযুক্তি ও হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ
  • ধারাবাহিকতা রক্ষার আহবান আগামী কমিটির কাছে অর্ধযুগে ঈর্ষণীয় উন্নয়ন যশোর ইনস্টিটিউটে
  • রামপালে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • শ্যামনগরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন স্ত্রীর
  • পিঠা উৎসব, সাংস্কৃতিক পরিবেশনা ও র‌্যাম্প শোতে উৎসবমুখর স্কুল প্রাঙ্গণ
  • যশোরে যৌতুক দাবিতে নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ
  • যশোর কারাগারে অসুস্থ হাজতির মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমএম কলেজে ইবিএল মিশন বাংলাদেশ

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৩০, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
এমএম কলেজে ইবিএল মিশন বাংলাদেশ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বেসরকারি ব্যাংক ইস্টার্ণ ব্যাংক পিএলসি (ইবিএল)-এর কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি কার্যক্রমের অংশ হিসেবে যশোরের সরকারি মাইকেল মধুসূদন কলেজে ক্যারিয়ার গাইডলাইন, কুইজ সেশন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার কলেজের শিক্ষার্থী ও শিক্ষকগণের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে ‘ইবিএল মিশন বাংলাদেশ রিটার্ন ২০২৫’ কর্মসূচির আওতায় অংশগ্রহণমূলক ক্যারিয়ার গাইডলাইন ও কুইজ সেশন পরিচালনা করা হয়।

এতে ইবিএল মিশন বাংলাদেশ টিমের সদস্য মিজানুর রহমান, রাসেল হোসেন পাটওয়ারি, সাদমান মুস্তফা এবং এ. এ. এম. আফসারুর রহমান ও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবা সুলতানা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে ইস্টার্ণ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ২১টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

উল্লেখ্য, ২০২২ সালে ইবিএল-এর সিএসআর উদ্যোগের আওতায় ব্যাংকের চারজন কর্মকর্তা মোটরবাইকযোগে দেশের ৬৪ জেলা পরিভ্রমণ করে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়, বৃক্ষরোপণ এবং নিরাপদ সড়ক ব্যবহারে জনসচেতনতা সৃষ্টি করেন।

সেই ধারাবাহিকতায় শুরু হওয়া ‘ইবিএল মিশন বাংলাদেশ রিটার্ন ২০২৫’ কর্মসূচির মাধ্যমে এবার নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতা, বিশেষ করে তরুণ বাইক চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিতকরণ, দেশের গুরুত্বপূর্ণ পর্যটন স্পট তুলে ধরা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন, কুইজ ও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোর বোর্ডে এসএসসি পরিক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৪৪১ শিক্ষার্থী

এপ্রিল ২১, ২০২৬

যশোরে আধুনিক কৃষিপ্রযুক্তি ও হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ

এপ্রিল ২১, ২০২৬

ধারাবাহিকতা রক্ষার আহবান আগামী কমিটির কাছে অর্ধযুগে ঈর্ষণীয় উন্নয়ন যশোর ইনস্টিটিউটে

এপ্রিল ২১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.