Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
  • যশোরে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি
  • ডুমুরিয়া প্রশাসন ও পাউবোর তদারকিতে রক্ষা পেল আবাসনের ১৯ পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৭, ২০২৬

ওসমান হাদি ও জুলাই শহীদদের ন্যায়বিচারের দাবিতে যশোরে রোড মার্চ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
ওসমান হাদি ও জুলাই শহীদদের ন্যায়বিচারের দাবিতে যশোরে রোড মার্চ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ওসমান হাদি হত্যার বিচার এবং ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদদের ন্যায়বিচারের দাবিতে যশোরে ‘বিপ্লবী ছাত্র-জনতা’র ব্যানারে প্রতিবাদী রোড মার্চ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোড মার্চে সচেতন তরুণ সমাজ বিচারহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করে অবিলম্বে সকল হত্যাকারীর বিচার দাবি করেন।

বুধবার প্রতিবাদ কর্মসূচি যশোর মণিহার থেকে শুরু হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অভিমুখে যায়। ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও নারী প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই মিছিলে অংশগ্রহণকারীরা ‘হাদি হত্যাকারীদের বিচার চাই’, ‘জুলাই হত্যাকারীদের বিচার চাই’ এবং ‘জুলাইয়ের শহীদদের ন্যায়বিচার চাই’ স্লোগানে মুখর ছিলেন।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ১৪শ’ শহীদের নির্মম সত্য উন্মোচন করেছে। কিন্তু ওসমান হাদি বা জুলাইয়ের হত্যাকারীদের বিচার না করেই ভোটের আয়োজন করা হয়েছে। যা ক্ষমতাসীনদের জনরক্তের বিনিময়ে বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা।
নেতৃবৃন্দ ঘোষণা করেন, ওসমান হাদির রক্ত ও জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ শিখিয়েছে যে অন্যায় মেনে নেয়া যাবে না। বিচারহীনতার সংস্কৃতি ভাঙতেই হবে এবং ন্যায়বিচার আদায় না হওয়া পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে।

পথসভার মাধ্যমে বিভিন্ন মোড়ে মোড়ে বক্তব্য রাখেন, ব্যবসায়ী মাহামুদুল হক সোহান ও টিটো, শিক্ষিকা আসমা ইসলাম, নারী প্রতিনিধি সুমাইয়া শিকদার ইলা ও উম্মে সাদিয়া, ছাত্র প্রতিনিধি সোহানুর রহমান, মো. রাহুল, তামিম হাসান, আমির হামজা, মো. রিহাদ, নাইমুল ইসলাম, মো.সাঈফ ও হাবিব আহমেদ শান প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই

জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.