Author: adminbackup

বাংলার ভোর প্রতিবেদক বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা প্রসেসিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টাডি সল্যুশন’-এর যশোর ব্রাঞ্চের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় যশোর শহরের মুজিব সড়কের খান কমপ্লেক্সের চতুর্থ তলায় ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির যশোর ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টাডি সল্যুশনের চেয়ারম্যান ব্যারিস্টার এরশাদ, যশোর ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর নাসিম উদ্দিন খান, রাইজিং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল এস এম মনির, সাকসেস স্টুডেন্ট আলামিনসহ আরো অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘স্টাডি সল্যুশন’ ইতোমধ্যে এক হাজারের বেশি ভিসা প্রসেসিংয়ের কাজ সম্পন্ন করেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে যশোরে হেল্পডেস্কের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন, প্রতিযোগিতা এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রতিষ্ঠানের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জি. এম. আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের নির্বাহী সচিব গাউসুল আজম এবং সমাপনী বক্তব্য রাখেন অধ্যক্ষ সারাফাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষাকে দৈনন্দিন জীবনে প্রতিফলিত করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “৫৭০ খ্রিস্টাব্দে মহানবী (সা.) জন্মগ্রহণ করেন। শৈশবেই তিনি পিতা-মাতাকে হারালেও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মুখোমুখি বসে চোখে চোখ রেখে চলছে কব্জির শক্তির লড়াই। প্রতিদ্বন্দ্বিকে হারাতে কেউ দিচ্ছেন বাহুবলের সর্বোচ্চ প্রয়োগ, কেউ আবার কৌশলে বাজিমাত করছেন। শ্রাবণের শেষ বিকেলের গুমোট গরমও যেন দমাতে পারেনি প্রতিযোগীদের উদ্যম। এমনই উৎসবমুখর পরিবেশে যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোম স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’। শনিবার ব্রাদার টিটোস হোমের বার্ষিক আয়োজন হিসেবে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী এবং অভিভাবক বাবা ও মায়েরা অংশ নেন। মোট ছয়টি ক্যাটাগরিতে প্রায় দুইশ প্রতিদ্বন্দ্বি পাঞ্জা লড়াইয়ে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের চারটি শ্রেণি নার্সারি, কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং অভিভাবকদের মধ্যে বাবা ও মা…

Read More

মহেশপুর সংবাদদাতা ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে অভিযান চালিয়ে নারী শিশুসহ ৪ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও একজন শিশু রয়েছে। ‎শনিবার দুপুরের দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬ টার দিকে শ্যামকুড় বিওপির নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায় বিজিবির টহল দল। এ সময় সীমান্ত পিলার ৬০/১০৯ সংলগ্ন এলাকা থেকে নারী শিশুসহ ৪ জনকে আটক করা হয়। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আটকদের মহেশপুর থানায়…

Read More

লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে লোহাগড়া বাজারস্থ ড্রিম হ্যাভেন কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ ম জামশেদ আহমেদ, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আকতার…

Read More

লোহাগড়া সংবাদদাতা নড়াইলের লোহাগড়া উপজেলার মশাঘুনি গ্রামের নাজিম উদ্দিন দেওয়ানকে (৭১) অপহরণের পর মুক্তিপণ দাবির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫আগস্ট) দুপুরে লক্ষীপাশা এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় লিখিত বক্তব্যে ভুক্তভোগী নাজিম উদ্দিন দেওয়ান অভিযোগ করে জানান, নড়াইল সদরের রামচন্দ্রপুর গ্রামের মনিরুজ্জামান মনি, মিরাজ শেখ ও ইমরানসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন তাকে (নাজিম) অপহরণ করে মুক্তিপণ দাবি করেন। গত ১২ আগস্ট বিকেল ৫টার দিকে নাজিম উদ্দিন দেওয়ানকে তারা অপহরণ করেন বলে অভিযোগ তার। নাজিম উদ্দিন জানান, তিনি মোটরসাইকেলে লোহাগড়া উপজেলা থেকে বের হওয়ার সময় পরিকল্পিতভাবে মনিরুজ্জামান মনি, মিরাজ শেখ ও ইমরানসহ অজ্ঞাত ৮-১০ জন তার…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা দারিদ্র্য ও নানা প্রতিকূলতার সাথে যুদ্ধ করে অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে অভাবনীয় সাফল্য অর্জন করেছে নুরজাহান খাতুন। সে বিজ্ঞান বিভাগে অন্যান্য নম্বর বাদে ১০৬৮ নম্বর পেয়ে পরীক্ষা কেন্দ্রে প্রথম হয়েছে। তার বাবা নূর আলম পেশায় একজন ভ্যানচালক এবং মা আছিয়া খাতুন অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান। তাদের বাড়ি উপজেলার বাঁকড়া ইউনিয়নের আলিপুর গ্রামে। এ অবস্থায় উচ্চশিক্ষা গ্রহণের ব্যয়ভার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তার পরিবার। যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দেয় নুরজাহান খাতুন। বাঁকড়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণকারী ৩৭২জন পরীক্ষার্থীর মধ্যে সে ১০৬৮ নাম্বর পায়। নুরজাহানের এই অসামান্য গৌরব…

Read More

কেশবপুর সংবাদদাতা যশোরের কেশবপুরে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনায় মো. জুয়েল নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি কেশবপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যকুল গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, কেশবপুর-মধ্যকুল তেল পাম্পের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মো. জুয়েল আহত হন। পরে তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জেলা শাখার উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট মোড় এলাকায় জেলা জাসাসের প্রধান কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা জাসাসের আহবায়ক শেখ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। আরো বক্তব্য রাখেন জেলা জাসাসের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, জাতীয়তাবাদী ওলামাদল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী, সদস্য সচিব হাফেজ সাইফুল্লাহ আল কাফি, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এমএ রাজ্জাক। এ সময় পৌর জাসাসের…

Read More

বাঘারপাড়া সংবাদদাতা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে অভিভাবক, শিক্ষক ও সুধীজনের সমন্বিত ভূমিকা নিয়ে যশোরের বাঘারপাড়ার প্রেমচারা বাদশা ইসলামিক একাডেমি মাদরাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে একাডেমি ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় মাদরাসার শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট জহুরুল হক জহির। স্বাগত বক্তব্য দেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম আকতার। সভায় বক্তব্য দেন অধ্যক্ষ কোহিনুর আলম, প্রধান শিক্ষক মহাদেব কুমার, প্রভাষক রোস্তম আলী…

Read More