কেশবপুর সংবাদদাতা : কেশবপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাস্কফোর্স অভিযানে শিশুখাদ্যে ভেজালের অভিযোগে “রিভা ফুড” নামে একটি প্রতিষ্ঠান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার কেশবপুর পৌর শহরের মেইন রোডের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে শিশুদের খাদ্যপণ্য, পেপসি, স্পিডসহ বিভিন্ন অনুমোদনহীন ও লাইসেন্সবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়। অভিযান সূত্রে জানা যায়, অনুমোদনহীন খাদ্যপণ্য বিক্রি এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এ সময় রিভা ফুডের মালিক জাহাঙ্গীর আলমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, যশোর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের…
Author: adminbackup
লোহাগড়া সংবাদদাতা : “বিদায় নয়, এটি নতুন পথচলার সূচনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের অবসরজনিত বিদায় উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ চত্বর মুক্তমঞ্চে বিদ্যালয়ের আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীবৃন্দদের সহযোগিতায় এ রাজকীয় বিদায় সংবর্ধনা দেয়া হয়। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। স্বাগত বক্তব্য দেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলায় প্রধান আসামি চাচা আব্দুল মান্নান মান্নুকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। একই মামলায় তার ছেলে আলম হোসেনকে হত্যাকাণ্ডে সহযোগিতার দায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ছয় আসামিকে খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) নুর-ই আলম পান্নু। দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান মান্নু ঝিকরগাছা উপজেলার হাড়িয়াদেয়াড়া গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামিই কারাগারে ছিলেন।…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের গলার স্বর্ণের চেইন কাটার সময় নিলুফা (২১) নামে এক নারীকে হাতেনাতে আটক করেছে হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে। আটক নিলুফা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাঢুড়া গ্রামের বাসিন্দা। হাসপাতাল সূত্রে জানা গেছে, সুফিয়া (৫৬) নামে এক নারী মেডিসিন বিভাগের চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে আসেন। এ সময় ভিড়ের সুযোগ নিয়ে নিলুফা তার পেছনে অবস্থান নেন। একপর্যায়ে কাটার দিয়ে সুফিয়ার গলার স্বর্ণের চেইন কেটে নেয়ার চেষ্টা করেন তিনি। বিষয়টি টের পেয়ে হাসপাতালে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা দ্রুত সেখানে…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ১৬ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বিজিবি। এসব অভিযানে একজনকে আটক করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৮২ হাজার ৮০০ টাকা। বৃহস্পতিবার যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নয়ের কাশিপুর ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করে। বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় ১৬ পিস ইয়াবা, ৬২টি শাড়ি, তিনটি কম্বল, ১১ প্যাকেট ফুসকা, ১৮টি ওষুধ এবং ২৯০টি কসমেটিকস সামগ্রি জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মোট আনুমানিক মূল্য…
বাংলার ভোর প্রতিবেদক : দেশে ভয়াবহ বিদ্যুৎ সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নতুন সময়সূচি কার্যকর হয়েছে। গত বুধবার থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু নির্দেশনার দ্বিতীয় দিনেই যশোর শহরে এর ব্যতিক্রম দেখা গেছে। বৃহস্পতিবার রাত ৮টার পরও শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় বহু ব্যবসাপ্রতিষ্ঠান খোলা ছিল। দোকানে জ্বলছিল বৈদ্যুতিক বাতি, চলছিল বেচাকেনা, ছিল ক্রেতাদেরও ভিড়। সরকারি নির্দেশনায় শুধু দোকানপাট নয়, সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা বন্ধ রাখার কথাও বলা হয়েছে। বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব মো. মামুন ভূইয়ার সই করা বুধবারের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।…
বাংলার ভোর প্রতিবেদক : অস্ত্র, বিস্ফোরক, হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি ও জেলা যুবলীগ নেতা সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবুকে তার এক সহযোগিসহ কোতয়ালি পুলিশ আটক করেছে। আটক সহযোগী পুরাতন কসবা কাঁঠালতলা এলাকার রতন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দিবাগত রাত একটার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অলোক কুমারদের নেতৃত্বে একটি টিম তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব। তিনি জানান, দাঁতাল বাবু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি রামনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায়…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপি সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এদিন কর্মসূচি শুরু হয় লাল জুলাইয়ের তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শনের মাধ্যমে। পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় ‘রংধনু শিল্পীগোষ্ঠী’, রূপদিয়ার ‘সূর্যোদয় শিল্পীগোষ্ঠী’ এবং ‘মুন্সী মেহেরুল্লাহ সাংস্কৃতিক সংসদ’-এর শিল্পীরা। সাংস্কৃতিক পরিবেশনা শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, গীতিকার, সমাজ চিন্তক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক (সাবেক পরিচালক, তাইফুন শিল্পীগোষ্ঠী) অধ্যাপক সাইফুল আরেফীন। আলোচনা সভায় বিশেষ…
বাংলার ভোর প্রতিবেদক : কমিউনিস্ট বিপ্লবী ও কিউবার বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রোর শততম জন্মদিন উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে যশোরের বিবর্তন মঞ্চে মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, যশোর জেলা শাখার উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন হারুন অর রশিদ। সভা সঞ্চালনা করেন মুস্তাফিজুর রহমান কবির। সভায় ফিদেল কাস্ত্রোর রাজনৈতিক জীবন, কিউবার বিপ্লব, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন মফিজুর রহমান রুননু, অধ্যাপক ইসরারুল হক, আহসান উল্লাহ ময়না, শামীম বিশ্বাস ও লেখক কাইয়ুম শিকদার। বক্তারা বলেন, ফিদেল কাস্ত্রোর রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে নয়; বরং…
মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুরে পঞ্চম শ্রেনির এক শিক্ষার্থীকে (১২) যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে রফিকুল ইসলাম রুবেল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে মহেশপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রফিকুল ইসলাম মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের হুদা শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই শিক্ষার্থী স্থানীয় একটি মুদি দোকান থেকে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম তাকে একা পেয়ে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। এ সময় শিশুটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা সুজন হোসেন বাদী হয়ে মহেশপুর থানায় লিখিত এজাহার…