বাংলার ভোর প্রতিবেদক : সমস্যা সঙ্কট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে যশোর রেলওয়ে জংশন থেকে ট্রেনের যাত্রী এবং রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ। আড়াই লক্ষাধিক অতিরিক্ত যাত্রীর মাধ্যমে এই টিকিট বিক্রির রাজস্ব আয়ের পরিমাণ পৌনে ছয় কোটি টাকা। গত অর্থবছরে (২০২৫-২৬) এই স্টেশন থেকে ভ্রমণ করেছেন ১১ লক্ষাধিক যাত্রী। যাদের কাছে টিকিট বিক্রির মাধ্যমে প্রায় ২৪ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। সাধারণ যাত্রীদের বক্তব্য, রেলওয়ের যাত্রী সেবার মান বৃদ্ধি এবং কিছু সমস্যা সঙ্কট দূর করা সম্ভব হলে ট্রেনের যাত্রী এবং রাজস্ব আদায় আরও বৃদ্ধি পাবে। আর রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, টিকিটবিহীন যাত্রীর সংখ্যা কমিয়ে আনা সম্ভব…
Author: adminbackup
বাংলার ভোর প্রতিবেদক : যশোর শহরের পুরাতন কসবার ঢাকা রোড এলাকায় নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কার্যালয়ের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যালয়ের রক্ষণাবেক্ষণকারী মোহাম্মদ শাহিন সকালে অফিস পরিস্কার করার সময় একটি বেঞ্চ সরাতে গিয়ে ইটের ফাঁকে কালো কসটেপ দিয়ে মোড়ানো বস্তু দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ব্যবসায়ী শরিফুল ইসলামকে জানান। খবর পেয়ে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে কোতোয়ালী মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। এসআই ফজলু জানান, প্রাথমিকভাবে ধারণা…
তালা সংবাদদাতা : সাতক্ষীরার তালা উপজেলায় ডাক্তার দেখানোর কথা বলে এক নারীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার একটি গ্রামে। এক আত্মীয়ের মাধ্যমে ডাক্তার দেখানোর বিষয়ে অভিযুক্তদের একজনের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই যুবক ডাক্তার দেখিয়ে দেয়ার কথা বলে তাকে তালার রহিমাবাদ এলাকায় আসতে বলেন। ভুক্তভোগীর অভিযোগ, সেখানে যাওয়ার পর তাকে রাতে ডাক্তার দেখানো সম্ভব নয় জানিয়ে পরদিন ডাক্তার দেখিয়ে দেয়ার কথা বলা হয়। একই সঙ্গে ওই যুবক তাকে নিজেদের ভাড়া বাসায় রাতযাপনের প্রস্তাব দেন…
বাগআঁচড়া সংবাদদাতা : শার্শার বাগআঁচড়ায় মাদক বিরোধী অভিযানে খায়রুল বাসার (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৩ আগস্ট রাত সাড়ে দশটার দিকে শার্শা থানাধীন বাগুড়ী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন শুক্রবার বেলা সাড়ে বারটায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার মিডিয়া শাখা। গ্রেপ্তারকৃত ব্যক্তি খায়রুল বাসার শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের বাসিন্দা। তার নামে একাধিক মাদকের মামলা রয়েছে। পুলিশ জানায়, মাদকদ্রব্য ইয়াবা বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে বাগুড়ী টু স্লুইচগেইট গামী আজিজুর রহমান বাবলার বাসার সামনে ইটের রাস্তার উপর হতে সন্দেহভাজন খায়রুল বাসারকে আটক করা হয়। পরে তার দেহ…
বাংলার ভোর প্রতিবেদক : মিথ্যা মামলা থেকে জামিন পেয়েছেন আতিকুর রহমান লেন্টু ও তার ছেলে মেহেদী হাসান শয়ন। বৃহস্পতিবার জামিন আবেদন করলে তাদের জামিন মঞ্জুর করে আদালত। মামলা সূত্রে জানা যায়, চৌগাছা থানার মামলা নম্বর ১৩, তারিখ ১২ আগস্ট ২০২৬ এবং জি.আর নম্বর ২১৯/২৬ মামলায় পেনাল কোডের ৪৪৮, ৩২৩, ৩০৭, ৫০৬(২) ও ১০৯ ধারায় তাদের আসামি করা হয়। মামলা দায়েরের পর আতিকুর রহমান লেন্টু ও তার ছেলে মেহেদী হাসান শয়ন জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। এদিকে আসামিপক্ষের দাবি, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক। মামলায় তাদের জামিন মঞ্জুর হওয়ায় তারা স্বস্তি প্রকাশ…
বাংলার ভোর প্রতিবেদক ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৮ম নির্বাহী কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ক্যান্টনমেন্ট কলেজ যশোর প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শান্তনু ইসলাম সুমিতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল কবীর চঞ্চলের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট কলেজ যশোরের অধ্যক্ষ আকতার হোসেন। এছাড়াও অ্যাসোসিয়েশনের ৮ম নির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব…
কালিগঞ্জ সংবাদদাতা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় কৃষ্ণনগরের কিষাণ মজদুর ইউনাইটেড একাডেমি ফুটবল মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় কদমতলা পিডিকে মিতালী সংঘ ১-০ গোলে শ্যামনগর ফুটবল একাডেমি হারায়। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্ট। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল আলম বাবু, শ্যামনগর উপজেলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় পুকুরে গোসল করতে নেমে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো-জামদিয়া দক্ষিণপাড়ার আশিকুর রহমানের মেয়ে ফাহিমা খাতুন (১০) এবং একই গ্রামের নিছার আলীর দুই মেয়ে লামিয়া আক্তার (১৩) ও সুলতানা আক্তার (১০)। জামদিয়া ইউনিয়নের ইউপি সদস্য সরোয়ার হুসাইন জানান, শুক্রবার জুমার নামাজের আগে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে ফাহিমা, লামিয়া ও সুলতানা। গোসলের একপর্যায়ে তারা পুকুরের গভীর পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে তিন শিশুকে উদ্ধার করে…
মহেশপুর সংবাদদাতা ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নেশাগ্রস্থ ছেলে এখলাছের (৩০) বিরুদ্ধে। শুক্রবার (১৪আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার শ্যামকুড় ইউপির শ্যামকুড় গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নেশাগ্রস্থ ঘাতক ছেলে এখলাছকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। নিতহ নারীর নাম শখের বানু (৫৫)। তিনি শ্যামকুড় গ্রামের জেকোর আলীর স্ত্রী। পুলশি ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শখের বানুকে ভাত খেতে দেয়ার জন্য ছোট ছেলের স্ত্রী ঘরে ঢুকে তাকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে শখের বানুর মরদহে দখেতে পায়। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত এখলাছ…
আব্দুল কাদের : বাংলার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁদের স্মৃতি ধর্মীয় বিশ্বাস, জনকল্যাণ ও স্থাপত্যকীর্তির সঙ্গে গভীরভাবে মিশে আছে। তাঁদের অন্যতম হযরত খানজাহান আলী (রহ.)। বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ, খানজাহান আলীর সমাধিসৌধ, অসংখ্য দিঘি, সড়ক ও জনবসতির সঙ্গে তাঁর নাম আজও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। পনেরো শতকের প্রথমার্ধে তিনি বর্তমান বাগেরহাট, খুলনা ও বৃহত্তর যশোরের বিস্তীর্ণ অঞ্চলে প্রভাবশালী শাসক ও সুফিসাধক হিসেবে প্রতিষ্ঠিত হন। তাঁর উপাধি ছিল ‘উলুঘ খান’ ও ‘খান-ই-আযম’। ইতিহাসে তিনি খানজাহান আলী নামে অধিক পরিচিত। জন্ম ও প্রাথমিক জীবন খানজাহান আলীর জন্মসন ও জন্মস্থান সম্পর্কে নির্ভরযোগ্য সমসাময়িক দলিল খুবই সীমিত। পরবর্তী সময়ের বিভিন্ন গ্রন্থ ও লোককথায়…