সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে পাটকেলঘাটা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র্যালিতে অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, তালা ও কলারোয়ার মাটিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাত বার এসেছেন।
আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে তার এই মাটিকে বিএনপি’র ঘাঁটিতে পরিণত করবো। তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থেকে সহযোগিতা করবো। সামনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীদেরকে জয়ী করতে হবে।
এ সময় বিশেষ অতিথি ছিলেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, সারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহবায়ক শেখ রিজভী আহমেদ ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান আনিসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মহব্বত আলী সরদার, শেখ নুর আহাম্মদ, আবুল হোসেন সরদার, আসির উদ্দিন গাজী, আলী হোসেন, গাজী সুলতান আহমেদ, আমিনুল ইসলাম, আলম সরদার, মুজিবর সরদার, শাহাদাত মাস্টার, আব্দুর রকিব, রবিউল ইসলাম ও আনিসুজ্জামান আনিস।
এ ছাড়া উপস্থিত ছিলেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, সাইদুর রহমান সাঈদ, যুবদল নেতা খান নাজমুল হুসাইন, শ্রমিক দলের সামারুল ইসলাম মিলন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান রাজু, ইমরান গোলদার, বিএম মনি খান আল মাহবুব হুসাইন এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
