বাংলার ভোর প্রতিবেদক :
মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে যশোর শহরের লালদিঘীর পাড়ে দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পির সভাপতিত্বে এবং সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম, রবিউল ইসলাম টিপু, আলমগীর হোসেন লিটন, মাসুদ কায়সার ইশতিসহ সংগঠনের নেতাকর্মীরা।
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে যশোর জেলা ছাত্রদল।
