Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আলোচনা সভা
  • যশোরে বাঁওড় দখলের প্রতিবাদে মৎস্যচাষিদের মানববন্ধন ও স্মারকলিপি
  • মণিরামপুরে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দুই আসামি গ্রেফতার
  • প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি
  • লোহাগড়ায় ছাতরার খালের কচুরিপানা পরিস্কার কার্যক্রম উদ্বোধন
  • যশোরে কিশোরী পাচার চেষ্টার অভিযোগ আটক ২
  • যশোরে সানরা ইলেকট্রিক বাইক শোরুম উদ্বোধন
  • যশোরে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, November 8
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বাঁওড় দখলের প্রতিবাদে মৎস্যচাষিদের মানববন্ধন ও স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreNovember 8, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
‘মাছ ধরার অনুমতি দেও, নইলে আমাদের বিষ দেও’, এই স্লোগানে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মৎস্য চাষিরা। রোববার বেলা ১১ টায় খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতির নেতা আলতাব হোসেনের নেতৃত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে বাঁওড়ে ১শ’ ১জন সদস্য অংশগ্রহণ করেন।

মানববন্ধনে মৎস্যচাষিরা বলেন, মণিরামপুর উপজেলার খাটুরা বাঁওড়টির প্রকৃত মালিক গণপ্রজাতন্ত্র¿ী বাংলাদেশ সরকার। মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের অধীন জেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে দীর্ঘমেয়াদি ইজারা নিয়ে বাঁওড়টি পরিচালনা করে আসছে খাটুরা বাঁওড় মৎস্যজীবী সমিতি।

তাদের অভিযোগ, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের সহযোগিতায় একটি মহল জোরপূর্বক বাঁওড়টি দখল করেছে। ফলে মৎস্যচাষিরা বাঁওড়ে মাছ শিকার করতে পারছে না। মৎস্যচাষিদের মাছ ধরতে বাঁধা দিচ্ছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে।

মৎস্যজীবীরা জানান, সমিতির ১০১ জন সদস্যই ভূমিহীন। তাদের পরিবারগুলোর জীবিকার প্রধান অবলম্বন খাটুরা বাঁওড়। দীর্ঘদিন ধরে মাছ চাষ ও আহরণের মাধ্যমে তারা সংসার চালিয়ে আসছেন। কিন্তু বাঁওড়ে প্রবেশ ও মাছ ধরতে বাধার কারণে তাদের উপার্জনের পথ বন্ধ হয়ে গেছে। এতে পরিবারগুলো চরম আর্থিক সংকটে পড়েছে। তারা সরকারি ইজারার শর্ত অনুযায়ী বাঁওড়ে মাছ চাষ ও আহরণের অধিকার নিশ্চিত করা, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া এবং মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন শেষে সমিতির সদস্যরা অতিরিক্ত জেলা প্রশাসক মমতাজ বেগমের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে খাটুরা বাঁওড়ের বর্তমান পরিস্থিতি তদন্ত করে দ্রুত বাঁওড়টি দখলমুক্ত করা এবং মৎস্যজীবীদের স্বাভাবিকভাবে জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের আলোচনা সভা

    November 8, 2026

    মণিরামপুরে বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় দুই আসামি গ্রেফতার

    November 8, 2026

    প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.