বাংলার ভোর ডেস্ক :
‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর, ঝিনাইদহ, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। রোববার উপজেলা ও জেলা প্রশাসন, সমবায় বিভাগ এবং সমবায়ীদের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
যশোরের চৌগাছা, মণিরামপুর, কেশবপুর, অভয়নগর ও বাঘারপাড়া; ঝিনাইদহের কোটচাঁদপুর; খুলনার পাইকগাছা ও বাগেরহাটের রামপাল এবং সাতক্ষীরার সদর, তালা ও আশাশুনিতে দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করা হয়। এসব আয়োজনে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমবায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মণিরামপুরে উপজেলা সমবায় কর্মকর্তা রনজিত কুমার দাশের সভাপতিত্বে এবং সমবায়ী ইলিয়াস হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, প্রেসক্লাব সভাপতি এসএস মজনুর রহমান, সম্পাদক মোতাহার হোসেন, উপজেলা জামায়াতের সম্পাদক সহকারী অধ্যাপক খলিলুর রহমান, সহকারী অধ্যাপক আহসান হাবিব লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান ও জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সফল সমবায়ীদের সম্মাননা দেয়া হয়।
কেশবপুরে উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান শেখ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, রেজাউল ইসলাম, কামাল উদ্দীন, জাহাঙ্গীর কবীর মিন্টু ও মোতাহার হোসেন। অনুষ্ঠানে তিনটি সমবায়ী প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন-উর-রশিদ।
অভয়নগরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদ আনসারি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা সমবায় কর্মকর্তা মো. উদয়দুজ্জামান স্বাগত বক্তব্য দেন। সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন মো. নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সরদার শরীফ হোসেন, আবু নঈম মোড়ল, কাজী গোলাম হায়দার ডাবলু, এসএম মাহিদুল ইসলাম, রেজাউল মোল্যা ও গোলাম মোস্তফা।
বাঘারপাড়ায় উপজেলা সমবায় কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, পৌর কৃষক দলের সভাপতি নাজিম উদ্দীন ও পৌর জামায়াতের আমির আব্দুল হক।
চৌগাছায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও চারটি সমবায় সমিতিকে পুরস্কার প্রদান করা হয়।
কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম ও উপজেলা এনসিপির আহ্বায়ক হৃদয় আহমেদ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সমবায় অফিসের আওতাভুক্ত বিভিন্ন সমিতির সদস্য ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা আশিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত ও উপজেলা সমবায় কর্মকর্তা মুর্শিদ আলম। মেলায় ১৩টি স্টলে বিভিন্ন সমবায়ী উদ্যোক্তা পণ্য প্রদর্শন করেন। এ সময় ১৪ জন সুবিধাভোগীর মধ্যে ১৪ লাখ টাকার সুদমুক্ত গাভি পালন ও দুগ্ধ ঋণের চেক বিতরণ এবং ফলজ গাছের চারা দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জাফর ইকবাল, নব দিগন্ত কৃষি উন্নয়ন সমবায় সমিতি লি.’র নির্বাহী পরিচালক বজলুর রহমানসহ বিভিন্ন সমবায় কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোক্তা বৃন্দ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী।
তালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এবং সহকারী পরিদর্শক রমেন্দু বাছাড়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, থানার ওসি আব্দুল আলিম, পাটকেলঘাটা থানার ওসি কোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ, অধ্যক্ষ আব্দুর রহমান, গাজী জাহিদুর রহমান, সাইদুর রহমান সাঈদ, সাংবাদিক আকবর হোসেন, মুশফেকুজ্জামান ইমন, প্রভাত রায় ও মুসলিমা খাতুন।
আশাশুনিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এবং আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আশরাফ আলী। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম ও আরডিও আবুল কালাম। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন আ. রাজ্জাক, মিনতি সরকার, তারক চন্দ্র মন্ডল, তাপসী রানী অধিকারী ও মনীন্দ্র নাথ মন্ডল।
পাইকগাছায় উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ রায় ও পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। সভায় বক্তব্য দেন পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান প্রাণকৃষ্ণ দাশ, ষোল আনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান ও সূর্যমুখী কৃষি সমবায় সমিতির সম্পাদক ফাতেমা আক্তার। শ্রেষ্ঠ সমবায়ী শুকুরুজ্জামানসহ অন্যদের পুরস্কৃত করা হয়।
বাগেরহাটের রামপালে উপজেলা সমবায় কর্মকর্তা জোবায়ের হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, ওসি তদন্ত সুব্রত বিশ্বাস, কালবের সভাপতি শেখ আ. মান্নান, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, উপজেলা জামায়াতের আমির মল্লিক আ. হাই ও ব্যবসায়ী মল্লিক জিয়াউল হক জিয়া। সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায় আন্দোলনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় ও সম্মিলিত বিনিয়োগের মাধ্যমে স্বনির্ভর সমাজ গঠনে সমবায় কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর তারা গুরুত্বারোপ করেন।
