Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডাক্তার দেখানোর কথা বলে তালায় ধর্ষণ, থানায় মামলা

adminbackupBy adminbackupAugust 15, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তালা সংবাদদাতা :
সাতক্ষীরার তালা উপজেলায় ডাক্তার দেখানোর কথা বলে এক নারীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার একটি গ্রামে। এক আত্মীয়ের মাধ্যমে ডাক্তার দেখানোর বিষয়ে অভিযুক্তদের একজনের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই যুবক ডাক্তার দেখিয়ে দেয়ার কথা বলে তাকে তালার রহিমাবাদ এলাকায় আসতে বলেন।

ভুক্তভোগীর অভিযোগ, সেখানে যাওয়ার পর তাকে রাতে ডাক্তার দেখানো সম্ভব নয় জানিয়ে পরদিন ডাক্তার দেখিয়ে দেয়ার কথা বলা হয়। একই সঙ্গে ওই যুবক তাকে নিজেদের ভাড়া বাসায় রাতযাপনের প্রস্তাব দেন এবং বাসায় তার মা-বোন রয়েছে বলে আশ্বস্ত করেন। সরল বিশ্বাসে ওই নারী সেখানে অবস্থান করেন। পরে খাবারের সাথে কৌশলে ওষুধজাতীয় কিছু খাওয়ানো হলে তিনি অচেতন হয়ে পড়েন। ওই অবস্থার দুই যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার পরদিন শুক্রবার সকালে ভুক্তভোগী নারী তালা থানায় গিয়ে একজনের নাম উল্লেখ করে এবং আরও দুজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় তালা থানায় মামলা নম্বর-১০, তারিখ ১৪/০৮/২০২৬।
অভিযুক্তরা তালার রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন বলে জানা গেছে। তবে মামলার তদন্তের স্বার্থে তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, ভুক্তভোগী নারী একজনের নাম উল্লেখ করে মোট তিনজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.