Author: adminbackup

রামপাল সংবাদদাতা : রামপালে সরকারি রেকর্ডভুক্ত সকল খাল অবৈধ দখলমুক্ত করে সংরক্ষণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রামপাল উপজেলা বিএনপির আঞ্চলিক কার্যালয়ে যুবদলসহ উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, নদী-খাল ও জলাশয় দখলমুক্ত করে স্বাভাবিকভাবে পনি প্রবাহ নিশ্চিত করার বিষয়ে সরকারের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও উপজেলার বিভিন্ন সরকারি রেকর্ডভুক্ত খাল দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের দখলে রয়েছে। এ বিষয়ে স্থানীয় জনগণ বারবার প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে…

Read More

কেশবপুর সংবাদদাতা : পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়েছিলেন মেধাবী শিক্ষার্থী আরাফাত হোসেন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে আর পৌঁছানো হলো না তাঁর। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল সম্ভাবনাময় এই তরুণের প্রাণ। নিহত আরাফাত ইসলামিক ফাউন্ডেশন কেশবপুর উপজেলার সাধারণ কেয়ারটেকার রুস্তম আলী খানের বড় ছেলে এবং কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। জানা যায়, বৃহস্পতিবার সকালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে কেশবপুরে আসছিলেন আরাফাত। সকাল আনুমানিক ৯টার দিকে কেশবপুর খাদ্য গুদামের সামনে পৌঁছালে একটি আলমসাধুর সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার…

Read More

মাগুরা সংবাদদাতা : মাগুরা শহরের বেবি প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় ছয়টি গার্মেন্টসের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর রাতে দুর্বৃত্তরা দোকানগুলোর সাটার ও তালা ভেঙে নগদ টাকা ও বিভিন্ন ধরনের পোশাক নিয়ে যায়। এতে ছয় দোকান মালিকের প্রায় ১০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। চুরি হওয়া দোকানগুলো হলো, জেন্টস গ্যালারি, আল রিয়াদ, নিউ ফ্যাশন গার্মেন্টস, প্লাস পয়েন্ট, বিজা জেন্টস গ্যালারি ও মোহনা গার্মেন্টস। ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার ভোর রাতে দুর্বৃত্তরা মার্কেটের দ্বিতীয় তলায় দোকানগুলোর সাটার ও তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোকানে থাকা বিভিন্ন ধরনের পোশাক ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, সামনের সিঁড়ির…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মকর্তাদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি মেহেরুল্লাহনগর রেলওয়ে স্টেশনে আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়েছে যবিপ্রবি প্রশাসন। এ দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নির্দেশক্রমে রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত একটি চিঠি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করতে হয়। কিন্তু মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় তাদের প্রায় ১২ কিলোমিটার দূরে যশোর জংশন রেলওয়ে স্টেশনে যেতে হয়। এতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি অনেক সময়…

Read More

শার্শা সংবাদদাতা : শার্শা নাভারণ থেকে গোড়পাড়া ৮ কিলোমিটার সড়কের দুটি ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘ ৪ বছর বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছে অর্ধ লক্ষাধিক মানুষ। এ অবস্থায় যাতায়াত ব্যবস্থা না থাকায় ৪/৫ কিলোমিটার ঘুরে কর্মজীবী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের যেতে হচ্ছে। কতৃপক্ষ বলছে মামলার জটিলতার কারণে ব্রিজ দুটির নির্মাণ কাজ রন্ধ রয়েছে। জানা গেছে, শার্শা উপজেলার বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত নাভারণ বাজার থেকে গোড়পাড়া পর্যন্ত সড়ক দিয়ে ভারি যানবাহনসহ অর্ধ লক্ষাধিক মানুষের যাতায়াত। এ সড়কের বেতনা নদীর উপর ২০২২ সালের ৯ জানুয়ারি ১২ কোটি ২৪ লাখ ৫৭ হাজার ৬০০ টাকা ব্যয়ে দুটি ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। ২০২৩…

Read More

নড়াইল সংবাদদাতা : নড়াইল সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় সূর্য দাস নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মুলিয়া-বাহরিগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য দাস উপজেলার কোড়গ্রামের সুমন দাসের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার মুলিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান বাহরিগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোভ্যানটি কোড়গ্রাম এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় সূর্য দাস নামে ওই শিশুটি অটোভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা…

Read More

শ্যামনগর সংবাদদাতা : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীর সাহেবখালি সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক আছেন ১২ জন। সাথে রয়েছেন কর্মচারীও। এই বিদ্যালয়টি থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেন ৪ জন শিক্ষার্থী। কিন্তু কেউই পাস করতে পারেনি। এর ফলে প্রতিষ্ঠানটির পাঠদান ও শিক্ষার মান নিয়ে উঠেছে নানা প্রশ্ন। ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। যশোর বোর্ডের ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, সাতক্ষীরার ৪টি বিদ্যালয়ের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে শ্যামনগরের একটি বিদ্যালয় রয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, সাহেবখালী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। তবে প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। ২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের অনুমতি পায়। এরপর এবারই প্রথম বিদ্যালয়টির…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান অ্যড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মাস্টারপ্ল্যানে ডুমুরিয়াকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের একটি দীর্ঘমেয়াদী নকশা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প এলাকা এবং কৃষি জমি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে, যাতে আবাদি জমি ও জলাশয় রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যায়। অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা মূল শহরের সাথে খুলনার শষ্য ভান্ডার খ্যাত ডুমুরিয়ার যোগাযোগকে আরও দ্রুত ও সহজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খালগুলো সংরক্ষণ ও পরিকল্পিত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলার সুস্পষ্ট দিক-নির্দেশনা এই মাস্টারপ্ল্যানে রাখা হয়েছে।…

Read More

লোহাগড়া সংবাদদাতা  নড়াইলের লোহাগড়া পৌরসভার কর্মচারী ওসমান গণিকে বিধিবহির্ভুত ও অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার দুপুরে লক্ষীপাশা নিজ বাড়িতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লিখিত বক্তব্যে ভুক্তভোগী ওসমান গণি জানান, তিনি লোহাগড়া পৌরসভায় ১০ বছর যাবত চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে কর্মরত। হঠাৎ করে কোনো প্রকার পূর্ব নোটিশ বা কারণ দর্শানোর চিঠি ছাড়াই গত ২৬ জুলাই তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পৌরসভার তৎকালীন প্রশাসক সুস্মিতা সাহা স্বাক্ষরিত পত্রে ওসমান গণিকে ডাকযোগে অব্যাহতির এ আদেশ পাঠানো হয়। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওসমান গণি বলেন, আমি যথাযথ ভাবে অফিসে হাজিরা দিয়েছি।…

Read More

শ্যামনগর সংবাদদাতা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি গ্রামে বজ্রপাতে লুৎফার রহমান (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পশ্চিম শ্রীফলকাটি বিলে ধানের চারা রোপণের কাজ করছিলেন লুৎফার রহমান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয় বলে জানা গেছে। স্থানীয় ইউপি সদস্য শ্যামল কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এলাকার কৃষকদের সতর্ক করা হয়েছে।

Read More