Author: adminbackup

নড়াইল সংবাদদাতা পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, পুলিশের কোনো সদস্য মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মাদকাসক্ত শনাক্তে তাদের ‘ডোপ টেস্ট’ করা হবে। বুধবার দুপুরে নড়াইল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান আরও বলেন, মব সৃষ্টি, চুরি, ডাকাতি, ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ডরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং ব্যবস্থা জোরদার করা হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে সাংবাদিকসহ সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, এ বছর খুলনা বিভাগের ১০ জেলায় পুলিশ বিভাগের পক্ষ থেকে ৫০ হাজার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বড়বাজার ঝালাইপট্টি-বাবুবাজার যৌনপল্লি এলাকায় অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মাদক কর্মকাণ্ড ও অবৈধভাবে দেশীয় মদ বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে শেখহাটির বিথি, রূপদিয়ার শাহিলা আক্তারসহ যশোরের বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ওসি মাসুম খান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাতীয় পার্টির যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটির এক মতবিনিময় সভা বুধবার বেলা ১২টায় শহরের ২ নম্বর আইনজীবী ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম সরু চৌধুরী জানান, পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে পূর্বে অনুমোদিত ২৯ সদস্যবিশিষ্ট কমিটি ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। এর ধারাবাহিকতায় গত ৯ আগস্ট আরও ৪২ জন নতুন সদস্যকে এতে অন্তর্ভুক্ত করে মোট ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিনি আরও বলেন, “পার্টির চেয়ারম্যানের…

Read More

মহেশপুর সংবাদদাতা মহেশপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগের উপজেলা সভাপতি আব্বাস উদ্দিনকে আটক করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে বুধবার দুপুরে পৌর শহরের মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হওয়া একটি বিস্ফোরক ও নাশকতা মামলায় তাকে আটক করা হয়েছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নাশকতার পরিকল্পনা করে একত্রিত হওয়ার চেষ্টা করছিলেন। বিস্ফোরক ও নাশকতা মামলার তদন্ত সন্ধিগ্ধে তার নাম আসলে তাকে আটক করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Read More

জাহিদুল কবীর মিল্টন ধর্মীয় শিক্ষাকে হাতিয়ার বানিয়ে যশোর শহরতলীর নুতন উপশহরে সরকারি কোনো অনুমোদন ছাড়াই দীর্ঘ ২৫ বছর ধরে প্রকাশ্যে চালানো হচ্ছে একটি অবৈধ মাদ্রাসা। বি ব্লক বাজার সংলগ্ন মসজিদের জায়গায় গড়ে ওঠা ‘ইসলামী আদর্শ বহুমুখী মাদ্রাসা’ নামের এই প্রতিষ্ঠানটির আড়ালে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে পরিচালক ইকবাল হোসেন ইকুর বিরুদ্ধে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালার কোন তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে গেলেও রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে স্থানীয় প্রশাসন। ফলে এই অবৈধ প্রতিষ্ঠানটি থেকে প্রাথমিক শিক্ষা শেষ করা শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। অনুসন্ধানে জানা যায়, পূর্বে ‘ইসলামী আদর্শ বহুমুখী কওমি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধোপাখোলা গ্রামে চেতনানাশক স্প্রে করে এক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালিকের মা হামিদা বেগমকে অচেতন করে ২৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় চোরচক্র আব্দুল কাদেরের দুই তলা ভবনে প্রবেশ করে। পরে তারা ঘরের ভেতর চেতনানাশক স্প্রে করে হামিদা বেগমকে অচেতন করে মূল্যবান স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বাড়ির কাজের মেয়ে বিষয়টি টের পেলে চুরির ঘটনা জানাজানি হয়। অচেতন অবস্থায় হামিদা বেগমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।…

Read More

তালা সংবাদদাতা : “এসো উন্নত তালা গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালা সদর উপজেলার সার্বিক উন্নয়ন নিয়ে নাগরিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক বছরের মধ্যে তালায় কারিগরি শিক্ষা কার্যক্রম চালুসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। মঙ্গলবার বিকেলে মোবারকপুরের উত্তরণ ট্রেনিং সেন্টারে তালা উন্নয়ন কমিটির আয়োজনে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, তালার উন্নয়নে পরিকল্পিতভাবে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে তালায় কারিগরি শিক্ষা কার্যক্রম চালুর পাশাপাশি তালা, পাটকেলঘাটা ও কলারোয়ায় দৃষ্টিনন্দন ডাকবাংলো নির্মাণের পরিকল্পনা রয়েছে। এসব প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে যশোরে আয়োজিত হলো মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান এবং শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠান হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, যশোর ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি কর্মসূচির আয়োজন ও ব্যবস্থাপনা করে। কর্মসূচির অংশ হিসেবে একাডেমিতে ‘দেশব্যাপি শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। তিনটি বিভাগে (ক-গ্রুপ: ৩য়-৫ম শ্রেণি, খ-গ্রুপ: ৬ষ্ঠ-৮ম শ্রেণি এবং গ-গ্রুপ: ৯মে-১০ম শ্রেণি) আয়োজিত এ প্রতিযোগিতায় স্থানীয় শিক্ষার্থী অংশ নেয়। বিচারকমণ্ডলীর মূল্যায়নে ‘ক’ বিভাগে ১ম স্থান অধিকার করে আইয়ান রেজা, ২য় আলিশা তাবাসসুম ও ৩য় স্থান অর্জন করে আরাফ আইয়ান। ‘খ’ বিভাগে ১ম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় সরকারের ফ্যামিলি কার্ড সমীক্ষার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে ব্যাপক অনিয়ম ও রাজনৈতিক সুপারিশের অভিযোগ উঠেছে। ভালো পরীক্ষা দিয়েও মেধার অবমূল্যায়ন ও জালিয়াতির প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার যশোর জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন রাষ্ট্রীয় সংবর্ধনাপ্রাপ্ত প্রাক-গেজেটভুক্ত ‘জুলাই যোদ্ধা’ মো. রাকিবুল ইসলাম রাকিব। অভিযোগে জানা যায়, পরীক্ষা ভালো হওয়া সত্ত্বেও চূড়ান্ত তালিকায় রাকিবসহ বহু যোগ্য প্রার্থী বাদ পড়েছেন। নির্বাচিতদের বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পদধারী। সবচেয়ে বড় অনিয়ম দেখা গেছে-মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ না নিয়েও মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। এমতাবস্থায়, ফ্যামিলি কার্ড সমীক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজের স্বচ্ছতা বজায় রাখতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল (ব্যবহারিক) খাতা অবমূল্যায়নের কারণে অকৃতকার্য হওয়ার অভিযোগ এনে ন্যায়বিচারের দাবিতে মঙ্গলবার যশোর জেলা প্রশাসক (ডিসি) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন এক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর পিতা। অভিযোগ সূত্রে জানা যায়, যশোরের অবুঝ আমুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী মো. ইফতেখার রশীদ সিয়াম। পরবর্তীতে গত ১০ মে ২০২৬ ইং তারিখে ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, তিনি বিজ্ঞান বিভাগ থেকে অকৃতকার্য হয়েছেন। শিক্ষার্থী সিয়ামের দাবি, প্র্যাকটিক্যাল পরীক্ষায় তার উত্তরপত্র ও খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। ভুল বা অবমূল্যায়নের কারণেই তার ফলাফলে এমন বিপর্যয় ঘটেছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে…

Read More