কেশবপুর সংবাদদাতা : যশোরের কেশবপুরে নারীদের জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে বিনামূল্যে ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার শিকারপুর কমিউনিটি ক্লিনিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার নারীরা অংশগ্রহণ করেন। ক্যাম্পে আসা নারীদের বিনামূল্যে ভায়া পরীক্ষা, প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ এবং জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা দেয়া হয়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেহনেওয়াজ ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন এবং স্বাস্থ্যসেবা নিতে আসা নারীদের সঙ্গে কথা বলেন। শিকারপুর কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে…
Author: adminbackup
বাংলার ভোর প্রতিবেদক : যশোর নগর যুবদলের ২ নং ওয়ার্ড শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদিকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার আসর বাদ ২ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে কারবালা কবরস্থানে নেতৃবৃন্দ মরহুম শেখ সাদিকুল ইসলাম সাদিকের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য চৌধুরী রাজীব হাসান রিপন, ২ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা বিএনপি নেতা শেখ বাইজিদ আব্বাস, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইমরানুর হক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ মল্লিক ডলার, ২ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব গৌতম কুমার দাস প্রমুখ।
বাঘারপাড়া সংবাদদাতা : যশোরের বাঘারপাড়ায় নিজ ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা নিয়ে এখনও রহস্য কাটেনি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। গত ৮ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার খলশী গ্রামের দক্ষিণপাড়ার একটি বাড়ি থেকে গৃহবধূ জুবায়দা খাতুন (৩২) ও তার ছয় বছর বয়সী ছেলে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির একটি কক্ষে মা জুবায়দা ও তার সন্তান জিসানের মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের দাবি, শিশুটির হাত-পা বিছানার ওপর তোয়ালে দিয়ে বাঁধা অবস্থায় দেখা যায়। অন্যদিকে জুবায়দার গলায় ওড়না পেঁচানো ছিল। তবে…
বাংলার ভোর প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠান মঙ্গলবার যশোর প্রেসক্লাব অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি এইচ এম মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে। দেশে বারবার রক্তক্ষয়ী আন্দোলন হলেও কাক্সিক্ষত মুক্তি মেলেনি, কারণ প্রতিটি পরিবর্তনের পর পুরাতন বন্দোবস্তে দেশ চালানো হয়। জুলাই অভ্যুত্থানের পরও একই ঘটনার পুনরাবৃত্তি চলছে, যা আগামীতে আর হতে দেয়া হবে না।” দেশের সর্বস্তরে পরিশুদ্ধ ও…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর কোতোয়ালি থানার অভ্যন্তরে থাকা শহীদ স্মৃতিস্তম্ভটি ধ্বংস করা হচ্ছে না, বরং নতুন ভবন নির্মাণের পর তা যথাযথ মর্যাদায় পুনঃস্থাপন করা হবে। মঙ্গলবার বিকেলে যশোর জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম। তিনি বলেন, যশোর কোতোয়ালি মডেল থানার পুরনো ভবন ভেঙে একটি আধুনিক চারতলা ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ইউএনডিপির অর্থায়নে দেশব্যাপি ১০৭টি থানা আধুনিকায়নের আওতায় ভবন নির্মাণ কাজ ইতিমধ্যে শুরু করেছে যশোর গণপূর্ত অধিদপ্তর। থানা অভ্যন্তরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের অবদান সংক্রান্ত স্মৃতিবিজড়িত শহীদ স্মৃতিস্তম্ভটি রয়েছে। যেহেতু থানাটি ২৬ হাজার স্কয়ার ফিটের এবং ভবনের ফাউন্ডেশন হবে ছয়তলার, তাই বর্তমানে…
বাংলার ভোর প্রতিবেদক : সৌদি প্রবাসী এক নারীকে বিয়ে করে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ফের সৌদি আরবে পাচারের অভিযোগে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে যশোরের আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় মালয়েশিয়া প্রবাসী জব্বার আলীসহ তার পরিবারের ৪ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের তোতা মিয়ার মেয়ে জল্পনা খাতুন বাদী হয়ে এ মামলা করেন। যশোরের মানব পাচার দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ড. আতাউর রহমান অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু। মামলার আসামিরা হলেন, চুয়াডাঙ্গা সদর…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরে আলাদা দুইটি নাশকতার মামলায় দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুইজনকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হলেন, শহরের পুরাতন কসবা নিরিবিলি পাড়ার হাসান বশির রিতু এবং সদর উপজেলার বসুন্দিয়া মোল্লাপাড়ার হারুন অর রশিদ (৬০)। কোতোয়ালি থানার এসআই অমিত কুমার ঘোষ জানিয়েছেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে শহরতলীর রাজারহাট মোড়ে একটি রাষ্ট্রবিরোধী মিছিল হয়। এই ঘটনায় ২শ’ জনের বিরুদ্ধে মামলা হয়। এ মামলার সন্দেহভাজন আসামি রিতু। তাকে গত সোমবার আটক করা হয়। অন্যদিকে বসুন্দিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোফাজ্জেল হোসেন জানিয়েছেন, ৫ জুন দিবাগত রাত দেড়টার দিকে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে…
বাংলার ভোর প্রতিবেদক : যশোরে মোটরসাইকেল চুরির অভিযোগে পিতা ও দুই ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে শহরতলীর শেখহাটি দক্ষিণপাড়ার হারুন অর রশিদের ছেলে হিমেল হোসেন বাদশা বাদী হয়ে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন, শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড়ের টগর ও তার দুই ছেলে বর্ষণ ও প্লাবন, ঝুমঝুমপুর লিচুতলার মুনসুর আলীর ছেলে মিরাজ এবং ঝুমঝুমপুর পূর্বপাড়ার আব্দুল কাদেরের ছেলে মিন্টু। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী হিমেল হোসেন বাদশার টিভিএস কোম্পানির এপাচি ব্র্যান্ডের (রেজিস্ট্রেশন নম্বর যশোর-ল-১৬-৮২৯০) মোটরসাইকেলটি গত ২৭ জুলাই দুপুর ১টার দিকে শেখহাটি দক্ষিণপাড়ার হিরুর বাড়ির সামনে তালাবদ্ধ কওে রেখে বাড়ির ভেতরে যান। প্রায় আধঘণ্টা পর…
বাংলার ভোর প্রতিবেদক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বাংলাদেশে কিশোরী মেয়েদের অণুপুষ্টির ঘাটতি, এর প্রভাব, সম্ভাব্য হস্তক্ষেপ ও নীতিগত করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ‘বাংলাদেশে কিশোরী মেয়েদের অণুপুষ্টির ঘাটতি: প্রমাণ, হস্তক্ষেপ এবং নীতিগত প্রভাব’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ এবং যবিপ্রবি রিসার্চ সেল যৌথভাবে এ আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। মূল বক্তা হিসেবে বক্তব্য দেন অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রির পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ড. ফারুক আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপনায় অধ্যাপক ড. ফারুক…
মাগুরা সংবাদদাতা ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করেছে মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়। এ সাফল্য উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পরে কেক কেটে বিদ্যালয়ের শতভাগ সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠানে মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মোহাম্মদ ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার…