Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

adminbackupBy adminbackupAugust 11, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ সাফল্য অর্জন করেছে মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়। এ সাফল্য উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। পরে কেক কেটে বিদ্যালয়ের শতভাগ সাফল্য উদযাপন করা হয়।

অনুষ্ঠানে মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মোহাম্মদ ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালক শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সহীলুদ্দিন এবং প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৯৮ জনই উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ বিদ্যালয়টির পাসের হার ১০০ শতাংশ। এর মধ্যে ৪২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.