Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তালার উন্নয়নে বড় পরিকল্পনা : কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের
  • যশোরে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম : তদন্ত চেয়ে ‘জুলাই যোদ্ধা’ রাকিবের স্মারকলিপি
  • প্রতিবন্ধী সিয়ামের খাতা অবমূল্যায়নের অভিযোগ: ডিসির কাছে বাবার স্মারকলিপি
  • কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া ক্যাম্প
  • যশোরে যুবনেতা সাদিকের মৃত্যুবার্ষিকী পালিত
  • বাঘারপাড়ায় মা-ছেলের মৃত্যু : রহস্য উদঘাটনে তদন্ত শুরু
  • ইসলামী আন্দোলন যশোরের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মোটরসাইকেল চুরির অভিযোগে পিতা ও দুই ছেলেসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

adminbackupBy adminbackupAugust 11, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে মোটরসাইকেল চুরির অভিযোগে পিতা ও দুই ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার দিবাগত রাতে শহরতলীর শেখহাটি দক্ষিণপাড়ার হারুন অর রশিদের ছেলে হিমেল হোসেন বাদশা বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন, শহরতলীর ঝুমঝুমপুর চান্দের মোড়ের টগর ও তার দুই ছেলে বর্ষণ ও প্লাবন, ঝুমঝুমপুর লিচুতলার মুনসুর আলীর ছেলে মিরাজ এবং ঝুমঝুমপুর পূর্বপাড়ার আব্দুল কাদেরের ছেলে মিন্টু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী হিমেল হোসেন বাদশার টিভিএস কোম্পানির এপাচি ব্র্যান্ডের (রেজিস্ট্রেশন নম্বর যশোর-ল-১৬-৮২৯০) মোটরসাইকেলটি গত ২৭ জুলাই দুপুর ১টার দিকে শেখহাটি দক্ষিণপাড়ার হিরুর বাড়ির সামনে তালাবদ্ধ কওে রেখে বাড়ির ভেতরে যান।

প্রায় আধঘণ্টা পর বাইরে এসে তিনি দেখতে পান সেখানে মোটরসাইকেলটি নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, অভিযুক্তরা মোটরসাইকেলটির লক ভেঙে সেটি নিয়ে গেছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন অভিযুক্তদের কাছে মোটরসাইকেল ফেরত দেয়ার বিষয়ে জানতে চান। এ সময় তারা মোটরসাইকেলটি ফেরত দেয়ার অঙ্গীকারও করেন। তবে পরবর্তীতে ‘আজ নয়, কাল’ বলে সময়ক্ষেপণ করতে থাকেন। শেষ পর্যন্ত মোটরসাইকেলটি ফেরত না পাওয়ায় বাদী থানায় মামলা করেন।

এ ঘটনায় মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন বাদী। কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    তালার উন্নয়নে বড় পরিকল্পনা : কারিগরি শিক্ষা চালুর ঘোষণা হাবিবের

    August 11, 2026

    যশোরে বিশ্বকবির প্রয়াণ দিবস উপলক্ষে সঙ্গীতানুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

    August 11, 2026

    ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম : তদন্ত চেয়ে ‘জুলাই যোদ্ধা’ রাকিবের স্মারকলিপি

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.