মহেশপুর সংবাদদাতা
মহেশপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষক লীগের উপজেলা সভাপতি আব্বাস উদ্দিনকে আটক করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযানে বুধবার দুপুরে পৌর শহরের মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, ২০২৪ সালের আগস্ট মাসে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হওয়া একটি বিস্ফোরক ও নাশকতা মামলায় তাকে আটক করা হয়েছে।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নাশকতার পরিকল্পনা করে একত্রিত হওয়ার চেষ্টা করছিলেন। বিস্ফোরক ও নাশকতা মামলার তদন্ত সন্ধিগ্ধে তার নাম আসলে তাকে আটক করে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

