Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়াকে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের উদ্যোগ নেয়া হয়েছে

মতবিনিময় অনুষ্ঠানে কেডিএ চেয়ারম্যান মনা
adminbackupBy adminbackupAugust 12, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান অ্যড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন মাস্টারপ্ল্যানে ডুমুরিয়াকে কেন্দ্র করে আধুনিক ও পরিবেশবান্ধব নগরায়নের একটি দীর্ঘমেয়াদী নকশা তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। আবাসিক, বাণিজ্যিক, শিল্প এলাকা এবং কৃষি জমি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে, যাতে আবাদি জমি ও জলাশয় রক্ষা করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা যায়।

অভ্যন্তরীণ সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা মূল শহরের সাথে খুলনার শষ্য ভান্ডার খ্যাত ডুমুরিয়ার যোগাযোগকে আরও দ্রুত ও সহজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জলাবদ্ধতা নিরসনে প্রাকৃতিক খালগুলো সংরক্ষণ ও পরিকল্পিত ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলার সুস্পষ্ট দিক-নির্দেশনা এই মাস্টারপ্ল্যানে রাখা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে সকল শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডুমুরিয়ায় জনসাধারণের সাথে কেডিএ’র সেবা এবং মাস্টারপ্ল্যান সম্পর্কে এ অবহিতকরণ সভার আয়োজন করে কেডিএ।

কেডিএ চেয়ারম্যান আরও বলেন, আমরা সবাই জানি; রূপসা ও ভৈরব বিধৌত আমাদের এই রূপসী খুলনা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এই সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠছে অপার সম্ভাবনাময় ডুমুরিয়া উপজেলা। খুলনা শহরের একেবারেই কোল ঘেঁষে অবস্থিত ডুমুরিয়াকে সুপরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) সার্বিক মাস্টারপ্ল্যান ও নাগরিক সেবার বিষয়বস্তু নিয়ে সরাসরি হাজির হয়েছি। কেডিএ কেবল একটি পরিকল্পনাকারী সংস্থা নয়, এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। কেডিএ’র লক্ষ্য আপনাদের হয়রানি কমানো এবং স্বচ্ছতা নিশ্চিত করা।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। এ সময় আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র প্রধান প্রকৌশলী (চ. দ.) কাজী সাবিরুল আলম, ডুমুরিয়ার সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কেডিএ’র পরিকল্পনা কর্মকর্তা তানভীর আহমেদ, হাফিজুর রহমান মনি, হাফিজুর রহমান হাফিজ, সরদার আব্দুল মালেক, শেখ সরোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্যা মাহবুবুর রহমান, খান ইসমাঈল হোসেন, গাজী আব্দুল হালিম, সাংবাদিক এমএ এরশাদ, এসএম জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী খোকা, এফএম মাসুদুল হক,  মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়া উন্মুক্ত আলোচনায় ডুমুরিয়া উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের মতামত উপস্থাপন করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
adminbackup

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.