লোহাগড়া সংবাদদাতা
নড়াইলের লোহাগড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার বিকেল ৫ টার দিকে লোহাগড়া বাজারস্থ ড্রিম হ্যাভেন কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শ ম জামশেদ আহমেদ, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আকতার হোসেন মোল্যা, পৌর যুবদলের সদস্য সচিব হেলাল শেখ প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আনিচুর রহমান কামাল, সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোল্যা তানভির রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস কে মিন্টু, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিয়ার রহমানসহ উপজেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন লোহাগড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাসুম বিল্লাহ।
শিরোনাম:
- ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
- আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
- ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
- ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
- যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
- ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
- যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
