বাংলার ভোর প্রতিবেদক
বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা প্রসেসিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘স্টাডি সল্যুশন’-এর যশোর ব্রাঞ্চের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় যশোর শহরের মুজিব সড়কের খান কমপ্লেক্সের চতুর্থ তলায় ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির যশোর ব্রাঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টাডি সল্যুশনের চেয়ারম্যান ব্যারিস্টার এরশাদ, যশোর ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর নাসিম উদ্দিন খান, রাইজিং ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল এস এম মনির, সাকসেস স্টুডেন্ট আলামিনসহ আরো অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘স্টাডি সল্যুশন’ ইতোমধ্যে এক হাজারের বেশি ভিসা প্রসেসিংয়ের কাজ সম্পন্ন করেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে যশোরে হেল্পডেস্কের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে যশোরসহ সিলেট, মৌলভীবাজার ও ঢাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম রয়েছে।
স্টাডি সল্যুশনের পক্ষ থেকে বলা হয়, তারা কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইউরোপের বিভিন্ন দেশ ও ডেনমার্কসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষা ও ভিসা প্রসেসিং সেবা দিয়ে থাকে। যশোরে এটি তাদের চতুর্থ শাখার কার্যক্রম কেন্দ্র।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, শিক্ষার্থী ও ভিসা প্রত্যাশীদের জন্য তারা নির্ভরযোগ্য সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তাদের দাবি, সার্ভিস চার্জ ছাড়াই ভিসা প্রসেসিংয়ের সুযোগ রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, যশোরে স্টাডি সল্যুশনের কার্যক্রম চালুর ফলে বিদেশে উচ্চশিক্ষা ও ভিসা প্রসেসিংয়ে আগ্রহী শিক্ষার্থীরা স্থানীয়ভাবে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা পাওয়ার সুযোগ পাবেন।

