Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম
  • কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা
  • সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৭, ২০২৬

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বেনাপোলে শ্রমিক সংগঠনের দোয়া

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বেনাপোলে শ্রমিক সংগঠনের দোয়া
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বেনাপোল বন্দরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১ টার দিকে বেনাপোল স্থলবন্দর ৩ নং ে টের সামনে বেনাপোল-যশোর মহাসড়কে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং ৮৯১ ও ৯২৫)-এর আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

শ্রমিক সংগঠন ৮৯১’র সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া অনুষ্ঠানে অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত “ধানের শীষ” মার্কার প্রার্থী মো. নুরুজ্জামান লিটন।

শুরুতে কোরআন তেলাওয়াত এবং বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

এমপি প্রার্থী নুরুজ্জামান লিটন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন দেশনেত্রী। সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি আজীবন লড়াই করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের এক অপূরণীয় ক্ষতি হলো”।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫’র সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, শ্রমিকদের পক্ষ থেকে প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি সাইদুল বাশার।

এ ছাড়াও দোয়া মাহফিলে অংশ নেন-শার্শা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক-মোস্তফা কামাল মিন্টু, শার্শা কৃষকদল সভাপতি-আমিরুল ইসলাম, বেনাপোল বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৮৯১’র সাধারণ সম্পাদক-লিটন হোসেন, শার্শা ছাত্রদল আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, বেনাপোল পৌর কৃষকদল সভাপতি-জামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি-হাছানুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ওমর ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ দুই শ্রমিক সংগঠনের কয়েক’শ শ্রমিক অংশগ্রহণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম

কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা

সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.