Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার
  • হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি
  • যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !
  • যশোরে জেলা মানবাধিকার সুরক্ষা কমিটির ত্রৈমাসিক সভা
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল জব্দ
  • যশোরে অস্ত্র ও ককটেলসহ যুবক আটক : ফাঁসানোর অভিযোগে মানববন্ধন
  • যশোর ক্লাবের নতুন কমিটি বরণ ও পরিচিতি অনুষ্ঠান
  • মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব: ৮৫ দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের আলমখালী রামনগর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিকুর ফকির নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদরের দেড়ুয়া গ্রামের  আশিকুর দুটি মোটরসাইকেলে বন্ধুদের সাথে হাটগোপালপুরে যাওয়ার পথে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের রামনগর ছাচানি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

নিহত আশিকুর রহমান মাগুরা সদর উপজেলার দেডুয়া গ্রামের হাসান ফকিরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আশিকুর তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আলমখালী বাজার অতিক্রম করে রামনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আশিকুর রহমান নিহত হন। অপর মোটরসাইকেলসহ মোট চারজন আরোহী গুরুতর আহত হন। আহতরা হলেন, রিয়াদ, তাকিম, আজিজুল ও মোহাম্মদ আলী।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

নিহতের মামা নাসিরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর রামনগর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এর আগে বিকেলে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে নসিমনের ধাক্কায় বজলুর রহমান নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।

রামনগর হাইওয়ের থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান বলেন, ‘রাত ৮ টার সময় আলমখালির স্থানিয়দের ফোন কলে জানতে পারি দুর্ঘটনার কথা, ঘটনা স্থলে যেয়ে দেখি আশিকুর রহমান নামে এক যুবক জায়গায় মারা গিয়েছে। পরে আহত ৪ জনকে চিকিৎসার জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদরহাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরো বলেন, এর আগে মাগুরা মহোম্মাদপুরে সড়ক দুর্ঘটনায় বজলুর রহমান নামের একজন ওষুধ ব্যবসায়ি নিহত হয়েনেছ। দুটি ঘটনাতেই আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

১ কেটি টাকা মুক্তিপণর দাবিতে অপহরণ হওয়ার ৯ দিন পর উদ্ধার

মার্চ ১২, ২০২৬

হৃদরোগীদের বাড়তি সতর্কতা জরুরি

মার্চ ১১, ২০২৬

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল : ৫০% কমিশনে চলছে রোগী বেচাকেনা !

মার্চ ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.