কেশবপুর সংবাদদাতা
যশোরের কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ এবং মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা খিজির আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। একই সঙ্গে দীর্ঘদিন মাদ্রাসায় শিক্ষকতা শেষে অবসর গ্রহণকারী সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা খিজির আলীকে সম্মাননা ও বিদায় সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি জুলমাত আলী। অধ্যক্ষ ফসিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সহ-সভাপতি নুরুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য শহীদুল ইসলাম, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের আব্দুল হান্নান, মাদ্রাসার সহকারী শিক্ষক (আইসিটি) তৌহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রুহুল কুদ্দুস, শিক্ষক প্রতিনিধি ও গভর্নিং বডির সদস্য জিয়াউর রহমান, দাতা সদস্য আব্দুল বারী, মাদ্রাসার মুহাদ্দিস ড. নুরুল ইসলাম, কেশবপুর আলিয়া মাদ্রাসা এতিমখানার সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা খিজির আলী, শিক্ষক প্রতিনিধি ও গভর্নিং বডির সদস্য তবিবুর রহমান এবং কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।
এছাড়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তাদের উদ্দেশে শিক্ষক ও অতিথিরা শুভেচ্ছা ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় শিক্ষকতা শেষে অবসর গ্রহণকারী সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা খিজির আলীকে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।
বিদায়ী শিক্ষক মাওলানা খিজির আলী তার বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। তিনি দায়িত্ব পালনকালে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও মাদ্রাসা কর্তৃপক্ষের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক ও আদর্শ জীবনযাপন এবং শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান।
নবাগত শিক্ষার্থীদের কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে এসে তারা আনন্দিত ও উৎসাহিত। শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা নিয়ে নিয়মিত পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন এবং ভবিষ্যতে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থী, বিদায়ী শিক্ষক এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সুস্বাস্থ্য, সাফল্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আহসান উল্লাহ আজারুল।
