বাংলার ভোর প্রতিবেদক :
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার হাসপাতালের উদ্যোগে ‘জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে-এখনই উদ্যোগ নিই, আমি, আপনি ও সমাজ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটির আয়োজন করা হয়।
এতে নেতৃত্ব দেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীর। শোভাযাত্রাটিতে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) আহসান কবির বাপ্পী, ডা. নাজমুল হক, ডা. হিমাদ্রি শেখরসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
শোভাযাত্রাটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, কুকুরের কামড়ের পর দ্রুত চিকিৎসা গ্রহণ এবং নির্ধারিত সময়ে টিকা নেয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
