Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর
  • চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ২৯, ২০২৬

যশোরে পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি’র বীমাদাবি পরিশোধ সভা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ২৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি’র বীমাদাবি পরিশোধ সভা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসি’র আয়োজনে বীমাদাবি পরিশোধ এবং বীমা গ্রহীতাদের সঙ্গে ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের একটি পাঁচ তারকা হোটেলে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অগ্নি-বীমা দাবির বিপরীতে শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার মেসার্স নওয়াব স্টোরের স্বত্বাধিকারী হাসিব ইমামীকে ১৭ লাখ টাকার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কোম্পানি সচিব শেখ সরফরাজ হোসেন, এফসিএস’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বীমা আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বীমা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি বর্তমান সময়ের একটি বড় প্রয়োজন।

অনুষ্ঠানে মূখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, গ্রাহক সন্তুষ্টি অর্জনে স্বচ্ছ ও দ্রুত দাবি নিষ্পত্তিই পিপলস্ ইন্স্যুরেন্সের প্রধান অগ্রাধিকার। তিনি ভবিষ্যতেও গ্রাহকবান্ধব ও দায়িত্বশীল কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

যশোর শাখা অফিসের প্রধান রেজাউল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় আরও বক্তব্য দেন কোম্পানির কনসালটেন্ট এম. এইচ. খালেদ এবং প্রধান বীমাদাবি কর্মকর্তা প্রকৌশলী আশিক-উর-রহিম।

অনুষ্ঠানে খুলনা শাখা প্রধান এসএম মিজানুর রহমান, স্থানীয় ব্যবসায়ী উদ্যোক্তা এবং বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে নারীর মাথার খুলি ভেঙে অপারেশন, আদালতের নির্দেশে এফআইআর

চৌগাছায় ম’র্টারশেল সদৃশ বস্তু উদ্ধার

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.