লোহাগড়া সংবাদদাতা :
নড়াইলের লোহাগড়ায় দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেছে লোহাগড়া ক্লাব। লায়ন ইন্টারন্যাশনেল ডিস্ট্রিক্ট ৩১৫/এ৩ বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার দিনব্যাপি ক্যাম্পে চারজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক রোগীদের চক্ষু পরীক্ষা শেষে প্রায় চার শতাধিক রোগীকে ওষুধ এবং চমশা প্রদান করেন।
লোহাগড়া ক্লাবের উদ্যোগে দিনব্যাপি এই ক্যাম্পে উপস্থিত ছিলেন, লোহাগড়া ক্লাবের সভাপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামান কচি, সাধারণ সম্পাদক জেলা ও দায়রা জজ আশিকুর রহমান, অ্যাডভোকেট এসএম সরোয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্লাবের সদস্যগণ।
সেবা নিতে আসা দিঘলিয়া গ্রামের রোগী সাধন দাস বলেন, “অর্থের অভাবে ভালো ডাক্তার দেখাতে পারেনি। আজ এখানে বিনামূল্যে চোখ দেখালাম, ওষুধ এবং চশমা পেলাম।” প্রতি বছর দুই বার এমন ক্যাম্প হলে এলাকার গরীব রোগীরা উপকৃত হবে।
