Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট
  • ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)
  • চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ
  • যশোর-মাগুরায় জামায়াতের ৪ নেতার পদ স্থগিত
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২১, ২০২৬

যশোরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় দলকানা কর্মকর্তা দেখতে চাই না : অমিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২১, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরে কর্মকর্তাদের সাথে মতবিনিময় দলকানা কর্মকর্তা দেখতে চাই না : অমিত
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, আমরা অতীতের মত কোন দলকানা কর্মকর্তা দেখতে চাই না। জনগণের সেবায় নির্ভয়ে দায়িত্ব পালন করার আহবান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিশেষ সুবিধা নেয়ার কোন সুযোগ নেই। শনিবার বেলা সাড়ে ১২ যশোর জেলা প্রশাসক কার্যালয়ের অমিত্রাক্ষার সভাকক্ষে জেলার বিভিন্ন দপ্তরের প্রধানের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

প্রতিমন্ত্রী বলেন, জনগণ এখন সমস্যার তালিকা নয়, বাস্তব সমাধান চায়। তাই মাঠ পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তাদের ভোগান্তির প্রকৃত চিত্র জেনে কার্যকরি পদক্ষেপ নিতে হবে।

তিনি আরো বলেন, অনেক কর্মকর্তা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে বিভিন্ন সময়ে যশোরে দায়িত্ব পালন করেছেন। তবে মনে রাখতে হবে বর্তমান সরকার জণগণের ভোটে নির্বাচিত সরকার এবং সেই কারণে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা সবার দায়িত্ব। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রেও সেই জবাবদিহিতা বজায় রাখতে হবে।

রমজানের প্রথম দিনে শহরের ফুটপাত দখলমুক্ত করার প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ অবশ্যই করতে হবে, তবে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা জরুরি। মানুষের জীবিকার ওপর আঘাত না এনে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করে তারপর উচ্ছেদ করতে হবে।

মতবিনিময় সভায়, সড়ক ও জনপদ বিভাগ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, বনবিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সমবায় সমিতি, স্বাস্থ্য বিভাগ, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় যশোরের পুলিশ সুপর সৈয়দ রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নদ-নদী দখলমুক্ত ও জলাবদ্ধতা নিরসনের বিষয়ে কড়া অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মুক্তেশ্বরী নদীর জমি দখল করে প্লট বিক্রি করা হয়েছে। দেশের সম্পদ কউকে দখল করতে দেয়া যাবে না।

এ সময় সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নির্ভয়ে কাজ করবেন আপনারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে সরকারি স্বাস্থ্যসেবায় ওষুধ সংকট প্রকট

ডাস্টবিনের ‘আবর্জনায়’ আরমানরা খোঁজেন সন্তানের ভবিষ্যৎ (ভিডিও সহ)

চৌগাছায় কলেজছাত্রীর বিরুদ্ধে প্রতারণামূলক বিয়ের অভিযোগ, থানায় সালিশ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.