Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লংমার্চ উপলক্ষে যশোরে সম্পাদক-বার্তা সম্পাদকদের সহযোগিতা কামনা  এমপি গোলাম রসুলের
  • শাকের হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ-মানববন্ধন, সড়ক অবরোধ
  • চাঁদা দাবিসহ সকল অভিযোগ অস্বীকার করে যশোরে সংবাদ সম্মেলন বিএনপি নেতার
  • যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
  • অভয়নগরে দীর্ঘদিন বন্ধ কাপাশহাটী মাদ্রাসা পুনরায় চালুর উদ্যোগ
  • উপজেলা দিবস উলক্ষে যশোরে জাতীয় পার্টির শোভাযাত্রা
  • যশোরের পরিচিত মুখ খোকনের মৃত্যু
  • যশোরে ইয়াবাসহ আইনজীবী সহকারী মাসুদ ও আলোচিত লাবনী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লংমার্চ উপলক্ষে যশোরে সম্পাদক-বার্তা সম্পাদকদের সহযোগিতা কামনা  এমপি গোলাম রসুলের

banglarbhoreBy banglarbhoreOctober 24, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি বলেছেন, আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য লংমার্চ উপলক্ষে যশোরের মুড়লি মোড়ে আয়োজিত জনসভায় দেড় লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। যা স্মরণকালের ইতিহাসে সর্বাধিক হবে বলে উল্লেখ করেন তিনি। শনিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে স্থানীয় পত্রিকার সম্পাদক, বার্তা সম্পাদক, চিফ রিপোর্টার ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। তিনি এ সময় সম্পাদকসহ পত্রিকার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

জেলা আমির বলেন, ৩১ অক্টোবরের লংমার্চে যশোরে সবচেয়ে বড় জনসভা হবে ইনশাআল্লাহ। এ কারণে বাকি কয়েকদিন প্রচার-প্রচারণা চালানো জরুরি। এ ক’দিন ১১ দলীয় ঐক্য যেসব কর্মসূচি পালন করবে সেগুলো পত্রিকায় প্রকাশ করে সহযোগিতার অনুরোধ করেন তিনি।

অধ্যাপক গোলাম রসুল বলেন, প্রচারণার অংশ হিসেবে প্রতিদিন একাধিক ইউনিয়নে লংমার্চের সমর্থনে মিছিল-সমাবেশ হচ্ছে। এর বাইরে পাঁচ লাখ লিফলেট ও এক লাখ পোস্টার ছাপানো হয়েছে। যা যশোর জেলার প্রতিটি পাড়া মহল্লায় বিলি করা হবে।

তিনি বলেন, ১১ দলীয় ঐক্য জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য লংমার্চ করছে। লংমার্চে যশোরের মানুষ যাতে দুর্ভোগে না পড়ে সে কারণে শহরের মধ্যে কোনো জায়গায় জনসভা না করে মুড়লির মোড়ে করা হচ্ছে। পাশাপাশি দূরপাল্লার যানবাহন যাতে স্বাভাবিকভাবে চলাচল করে সেজন্য বাইপাস রোড ছেড়ে দেয়া হবে। যারা বিভিন্ন স্থান থেকে যশোর শহরে আসবেন তাদের জন্যেও বিকল্প পথের ব্যবস্থা রাখা হচ্ছে। জনসভা সুচারুভাবে সম্পন্ন করতে ৬০০ স্বেচ্ছাসেবক কাজ করবেন।

লংমার্চে এখনো পর্যন্ত কোনো ধরনের বাধা পেয়েছেন কিনা জানতে চাইলে অধ্যাপক গোলাম রসুল বলেন,‘এখনো পর্যন্ত কোনো ধরনের বাধা পাইনি। ইতিমধ্যে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘লংমার্চের দিন খুলনার সীমানা শেষ হওয়ার পর থেকে ঝিনাইদহের সীমানা শেষ হওয়া পর্যন্ত রাস্তার দু’পাশে হাজার হাজার নারী-পুরুষ রাস্তার দু’পাশে দাঁড়িয়ে লংমার্চকে স্বাগত জানাবে।’

মতবিনিময় সভায় জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন, গোলাম কুদ্দুস, রেজাউল করীম ও মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, শহর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ বক্তৃতা করেন। উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সাংবাদিকরা লংমার্চ সম্পর্কে নানা বিষয়ে জানতে চান এবং পরামর্শ দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শাকের হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ-মানববন্ধন, সড়ক অবরোধ

    October 24, 2026

    চাঁদা দাবিসহ সকল অভিযোগ অস্বীকার করে যশোরে সংবাদ সম্মেলন বিএনপি নেতার

    October 24, 2026

    যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.