Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৭, ২০২৬

বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপি নেতাকর্মীদের আচার-আচরণ আরও সংযত করার আহ্বান জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেছেন, “মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে দীর্ঘ সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। জনগণের কাছে দেয়া আমাদের ওয়াদা ভুলে গেলে চলবে না।

কোনোভাবেই অতীতের সেই বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হওয়া যাবে না।
শনিবার বিকেলে যশোর শহরের হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনাল চত্বরে নগর ও সদর উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে। বিরোধী দলে থাকাকালীন অনেক দায়িত্বহীন কথা বলা যায়, কিন্তু ক্ষমতায় থাকলে প্রতিটি কথার দায়বদ্ধতা থাকে। আমাদের সীমিত সামর্থ্য বুঝে দেশ গঠনের রাজনীতি করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সততা ও আদর্শের প্রতিফলন আমাদের কর্মকাণ্ডে ঘটাতে হবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফার ভিত্তিতে দেশ গঠনে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। কোনো ধরনের ব্যক্তিগত স্বার্থ বা উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা যাবে না।

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এবং সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ইফতারের আগে মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.