Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু
  • শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির
  • ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ
  • শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের
  • ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
  • যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন
  • ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
  • ২৭৯ কোটি টাকার পরও মৃতপ্রায় ভৈরব বাঁচাতে নামলেন উষা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ

banglarbhoreBy banglarbhoreNovember 17, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে। তিনি কাউকে ভয় পেতেন না। চোখে চোখ রেখে কথা বলতেন। তিনি ভারত, আওয়ামী লীগ এবং শেখ মুজিবের বিরোধিতা করেছেন। ভাসানীকে সিঁড়ি করে অনেকে মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি বলেন, মওলানা ভাসানী জীবিত থাকলে আজ যা করতেন এখন আমাদেরও তাই করা উচিত।

মঙ্গলবার বিকেলে মুনশি মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে ডা. হারুন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নয় বছরের শাসনামলে স্বৈরাচার এরশাদ যতটা মানুষকে হত্যা করেছে; মাত্র ৩৬ দিনে তার চেয়ে বেশি মানুষ হত্যা করেছে শেখ হাসিনা এবং এই হত্যার জবাব তাদের দিতে হবে’।

ড. হারুণ বলেন, যে সংসদে আমার দেশের কথা, স্বাধীনতার কথা, লাভের কথা, বাণিজ্য চুক্তি সম্পর্কিত আলোচনা হতে পারে না সেই সংসদ থাকার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। ময়মনসিংহের ভালুকায় নিহত পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার বিচার দাবি করে ভাসানী পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ডা. হারুন অর রশীদ সরকারকে উদ্দেশ্য করে আরো বলেন, ৫০ লাখ টাকা দিয়ে কারো বিচার বাধাগ্রস্ত করার অধিকার আপনাদের নেই।

বাণিজ্য চুক্তি করা নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়ে ডা. হারুন বলেন, গ্রামীণ ব্যাংকসহ ইউনুসের সকল ব্যবসা প্রতিষ্ঠান অধিগ্রহণ করতে হবে। তিনি ক্ষমতায় থাকাকালে আমাদের পরাধীন করে দিয়ে গেছেন।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ, যশোর জেলা শাখার আহবায়ক হারুন অর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ভাসানী পরিষদের কেন্দ্রীয় নেতা তাহেরা বেগম জলি, সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌলা, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক তসলিমুর রহমান, অধ্যাপক ইসরারুল হক, লেখক গবেষক মফিজুর রহমান রুননু, কৃষক নেতা গাজী আব্দুল হামিদ ও মিজানুর রহমান।

এ সময় বাম নেতা ইকবাল কবীর জাহিদ, জিল্লুর রহমান ভিটু, নাজিম উদ্দীন, জয়তি সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সদস্য সচিব এস এম মুস্তাফিজুর রহমান কবির এবং সংস্কৃতিজন রফিকুল ইসলাম মামা রফিক। অনুষ্ঠানের প্রথম পর্বে একক ও গণসংগীত পরিবেশিত হয়। ভাসানীর ভাষা ভেসে আসে ওই মিছিলের গর্জনে, মানুষ মানুষের জন্য, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, নোঙর তোলো তোলো-সময় যে হলো হলো, মুক্তির সোপানতলে লেখা আছে, আমার দেশ সব মানুষের প্রভৃতি গান গেয়ে শোনান শিল্পীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু

    November 17, 2026

    শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির

    November 17, 2026

    শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের

    November 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.