Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মৎস্য ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার
  • ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু
  • শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির
  • ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ
  • শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালনে নানা কর্মসূচি গ্রহণ জেলা প্রশাসনের
  • ভবদহের জলাবদ্ধতা নিরসনে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি
  • যশোরে চাকরি মেলায় এসে চাকরি নিয়ে ফিরলেন ১৪৯ জন
  • ডুমুরিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে স্বামী স্ত্রী নিহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মৎস্য ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNovember 18, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের কেশবপুরে মৎস্য ঘেরের পানিতে ভেসে থাকা আনসার গাজী (৬৫) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার মোমিনপুর-দেলঘাটা বিলের টিটাবাজিতপুর গ্রামের এরশাদের মৎস্য ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনসার গাজী সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মৎস্য ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ঘের মালিক এরশাদ জানান, গত ২ নভেম্বর ডুমুরিয়া বাজার থেকে মাসিক ১১ হাজার টাকা মজুরিতে দিনমজুর হিসেবে আনসার গাজীকে কাজে নিয়ে আসেন তিনি। মঙ্গলবার বিকেলে আনসার ঘেরের ভেতরে কাজ করছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাতে পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। একপর্যায়ে বুধবার সকালে ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

নিহতের স্ত্রী নুরজাহান বলেন, তার স্বামী দিনমজুরের কাজ করতে সেখানে গিয়েছিলেন। বুধবার সকালে স্বামীর মৃত্যুর খবর পান তিনি।

কেশবপুর থানার উপপরিদর্শক মিজবাহ ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে সন্দেহজনক কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এদিকে সিআইডির পরিদর্শক মিজানুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ছোট মেয়ের বিয়ের দিন বড় জামাইয়ের আঘাতে শ্বশুরের মৃত্যু

    November 17, 2026

    শিক্ষকদের টাইম স্কেল ও বেতন জটিলতা নিরসনে সংসদে আহ্বান সাবেরা মুন্নির

    November 17, 2026

    ভাসানী ছিলেন মজলুমের পক্ষে এবং জালিমের বিপক্ষে : ড. হারুণ

    November 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.