Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  
  • যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন

banglarbhoreBy banglarbhoreমার্চ ২৯, ২০২৬No Comments৮ Views
Facebook Twitter WhatsApp
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন
Share
Facebook Twitter LinkedIn

#মামুন আহবায়ক; রুবেল সদস্য সচিব

সাতক্ষীরা সংবাদদাতা

গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ক্লাব সভা কক্ষে মতবিনিময় শেষে প্রভাষক মামুনুর রহমানকে আহবায়ক, আলফাত হোসেন, প্রভাষক মিজানুর রহমান ও রবিউল ইসলামকে যুগ্ম আহবায়ক এবং রুবেল গাইনকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রভাষক গোলাম মোস্তফা, মাস্টার আমিনউদ্দীন, মাস্টার ফজলুল হক, আব্দুর রশিদ, জি.এম মাহফুজ, সুরাত আলী, ইউনুস আলী, প্রভাষক যামিনি কুমার মন্ডল, সঙ্গীতশিল্পী নাসরিন নাজরানা বেবি, পুরোহিত সুকুমার চক্রবর্তী, প্রভাষক স্বপ্না রানী সিংহ এবং প্রভাষক নাজমুল হুদা।

“বৈষম্যহীন, গণতান্ত্রিক সার্বভৌম বাংলাদেশ গড়ার লড়াই এবং বর্তমান বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভায় জেলা সংগঠক আলফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশীদ নিলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুনীর চৌধুরি সোহেল।

রুবেল গাইনের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন আব্দুর রশিদ, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক মামুনুর রহমান, প্রভাষক মিজানুর রহমান, সাংবাদিক রবিউল ইসলাম, মাস্টার ফজলুল হক, সুরাত আলী, ছাত্র ফেডারেশনের নেতা মফিজুল ইসলাম, আশরাফ সরদার, মাস্টার আব্দুল জব্বার, ইউনুস আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান আব্দুর রশীদ নিলু বলেন, ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এই তিনটি ঘোষনাপত্রের আলোকে বাংলাদেশের মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। বহু ত্যাগ তিতিক্ষা ও প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলেও যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল তা স্বাধীনতাত্তোর পাঁচ দশকেও পূরণ হয়নি।

দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের সমর্থনের মাধ্যমে ১৮ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটি নির্বাচিত হয়।

কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।

গণসংহতি আন্দোলন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

‘যশোরের যশ, খেজুরের রস’ : ঐতিহ্য রক্ষায় ২০ লাখ খেজুর বিজ বপণ কর্মসূচি উদ্বোধন  

জুন ৮, ২০২৬

যশোরে বিক্রিত জমি নিয়ে অপপ্রচার ও হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুন ৮, ২০২৬

যশোরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.