Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ
  • রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 
  • যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
  • শ্রমিকনেতা কৃষ্ণ সরকারের ওপর হামলাকারিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • দুই দফা দাবিতে যশোরে শাখা ডাকঘর কর্মচারীদের মানববন্ধন, কাল থেকে কর্মবিরতি
  • হৈবতপুরে সিরিজ খাল খনন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে সাড়ে ১১ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ৩১, ২০২৬

যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ৩১, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরের ফুলতলা বাজারে বিএনপি নেতাদের সহযোগিতায় জমি দখলের অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলার হৈবৎপুর ইউনিয়নের ফুলতলা বাজারে পারিবারিক বিবাদপূর্ণ একটি জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। জমিটি দখল নিতে ইতিমধ্যে সেখানে পাকা স্থাপনা তৈরির চেষ্টা চালানো হয়েছে।

এ ঘটনায় জমির মালিক নুরুল হুদা গং ি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৩১ নং উত্তর ললিতাদাহ মৌজার আর এস খতিয়ান নং ৩৬১, আরএস দাগ নং ২০৮৫ জসির পরিমান ১৩২ শতকের মধ্যে ২২ শতক বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আদালত সদর, যশোরে দেওয়ানি ৯৮/২৬ (হকসুকা) মোকাদ্দমা বিচারাধীন রয়েছে। উক্ত জায়গা জমি সংক্রান্তে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত যশোর -এ পি নং ২০৮/২৬ ফৌ: কা: বি: ১৪৪/১৪৫ ধারায় মামলা করা হয়েছে।

আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্ব স্ব অবস্থানে থাকাসহ যাতে শান্তি শৃঙ্খলা অবনতি না হয় সেই মর্মে নির্দেশ প্রদান করেন। কিন্তু বিবাদী রুমা খাতুন স্থানীয় বিএনপি নেতা ইউসুফ আলী, রবিউল ইসলামসহ আরো কয়েকজনের সহযোগিতায় ওই জমি দখলের জন্য মরিয়া হয়ে ওঠে।

বিবাদী রুমা খাতুর ওই জমি দখলের জন্য স্থানীয় সন্ত্রাসীদের নিয়ে প্রতিনিয়ত মহড়া দিচ্ছে। জমিতে সন্ত্রাসীদের উপস্থিতিতে পাকা স্থাপনা তৈরি করছে। এভাবে প্রতিনিয়ত সন্ত্রাসীদের নিয়ে মহড়া দেয়ার কারণে বাদী তার পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

বাদী নুরুল হুদা জানান, জমিটি তাদের পৈতিক সূত্রে পাওয়া। কিন্তু রুমা বেগম একটি অংশ কেনার পর তার জমি ছাড়াও জোরপূর্বক পাশ থেকে বেশি জমি দখল করতে চাইছেন।

আমরা আদালতের স্মরণাপন্ন হলে আদালত নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু তারপরও সন্ত্রাসীদের নিয়ে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছেন রুমা। জমি দখলের জন্য তারা আমরা এক ভাইয়ের দোকানে হামলা চালিয়ে লুটপাট করেছে।

এজন্য তিনি স্থানীয় সন্ত্রাসীদের ভাড়া করে এলাকায় প্রতিনিয়ত মহড়া দিচ্ছেন। আমরা এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।

জমি দখল ফুলতলা বাজারে বিএনপি নেতা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে অবহেলা অযত্নে জুলাই স্মৃতিস্তম্ভ

রোটারিয়ান মোপাশার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার 

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.