Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা: মধ্যপ্রাচ্যের সংঘাত কতটা ভয়াবহ দিকে এগোচ্ছে?
  • আসহাবুল ইসলাম সাগর জামিনে মুক্ত
  • গ্যাসের দাম বৃদ্ধি জনজীবনে নাভিশ্বাস
  • নতুন-পুরাতন বইয়ের চাপে দিশেহারা কোমলমতি শিক্ষার্থীরা
  • মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর মব সাজাপ্রাপ্ত আসামি ছিনতাই চেষ্টা, আটক ১
  • যশোরে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১
  • যশোরে অভিমানে কিশোরের আত্মহত্যা
  • আল মামুন ফাউন্ডেশনের হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত আনোয়ার হোসেন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে এক রাতে সেচপাম্পের ৮টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

সেচের অভাবে নষ্ট হতে চলেছে ৬০০ বিঘা জমির ফসল
banglarbhoreBy banglarbhoreএপ্রিল ১, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার হালসা গ্রামে বুকভরা বাওড় সংলগ্ন মাঠের বৈদ্যুতিক খুঁটি থেকে এক রাতে আটটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত ২৮ মার্চ দিবাগত রাতে ওই ট্রান্সফরমারগুলো চুরি হয় বলে জানা গেছে।

ট্রান্সফরমার চুরির ফলে বৈদ্যুতিক সংযোগ না থাকায় বিপাকে পড়েছেন ওই অঞ্চলের বোরো চাষিরা। বিদ্যুৎ না থাকায় প্রায় সাড়ে ৫০০ থেকে ৬০০ বিঘা জমির বোরো ধানের আবাদে সেচ দিতে পারছেন না কৃষকেরা। ধানের শীষ আসার মুহূর্তে সেচ দিতে না পারলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন ওই গ্রামের দেড় শতাধিক কৃষক।

বুধবার দুপুরে সরেজমিনে হালসা গ্রামে গিয়ে দেখা গেছে, বাওড়পাড়ে বসে আছেন কয়েকজন কৃষক ও মোটর (স্যালো পাম্প) চালক। পাম্পচালক ওলিয়ার রহমান জানান, ২৯ মার্চ ভোরে তিনি বাওড়পাড়ে স্থাপন করা মোটর চালু করতে যান। তখন মোটর চালু না হওয়ায় দেখতে পান বৈদ্যুতিক খুঁটিতে ট্রান্সফরমার নেই। এরপর খোঁজখবর নিয়ে জানতে পারেন আরও দুটি মোটর চলছে না। পরে জানতে পারেন, মোট আটটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।

তিনি বিষয়টি অঞ্চলের কৃষক মোস্তফা ঢালি, হযরত আলী, জাহিদুল ইসলাম, মোরশেদ আলীসহ অনেককে জানান। তারা মাঠে এসে ট্রান্সফরমার চুরির বিষয়টি দেখতে পান। তারা দেখেন, ট্রান্সফরমারের উপরের অংশ খোলা মাঠে পড়ে আছে, কিন্তু ভেতরের তামার কয়েল নেই।

বিষয়টি তারা কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করে জিডি করেন। কৃষি অফিসেও সংবাদ পাঠান। এরপর পল্লী বিদ্যুৎ সমিতিতেও যোগাযোগ করেন।

কৃষক মোরশেদ আলী বলেন, স্যালো মেশিনের সাহায্যে বাওড় থেকে পানি উঠিয়ে তারা মাঠে সেচ দেন। গ্রামের হযরত আলীর দুটি মোটর এবং হালসা বুকভরা (পশ্চিমাংশ) সমবায় সমিতির নামে আরও একটি মোটর স্থাপন করা হয়েছে। ২৮ মার্চ দিবাগত রাতে অজ্ঞাত চোরচক্র হযরত আলীর মোটর সংযোগের পাঁচটি এবং সমিতির মোটর সংযোগের তিনটি—মোট আটটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে।

এই তিনটি মোটরের মাধ্যমে সাড়ে ৫০০ থেকে ৬০০ বিঘা জমির ফসলে সেচ দেওয়া হতো। গত চারদিন ধরে সেচ বন্ধ রয়েছে। মাঠে পানি নেই। অথচ এখনই ধানের শীষ আসা শুরু হয়েছে। এই সময়ে ধানের মাঠে প্রচুর সেচ প্রয়োজন। কিন্তু বিদ্যুতের অভাবে সেচ দিতে পারছেন না কৃষকেরা। অতি শিগগির সেচ দিতে না পারলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন এ অঞ্চলের কৃষকেরা।

বুধবার দুপুরে মাঠ পরিদর্শনে আসেন যশোর সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম ও বিল্লাল হোসেন। তারা জানান, মাঠে এই মুহূর্তে পানির খুবই প্রয়োজন। পানি না থাকলে ধান চিটা হয়ে যাবে। বাওড় থেকে সেচ মাঠে দিতে না পারলে ফসল নষ্ট হয়ে যেতে পারে।

হালসা বুকভরা বাওড় সমবায় সমিতির সদস্য কৃষক নাসির উদ্দিন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে ট্রান্সফরমারের জন্য যোগাযোগ করা হয়েছিল। সেখান থেকে বলা হয়েছে, ট্রান্সফরমার কিনে দিলে তারা সংযোগ স্থাপন করে দেবেন। প্রতিটি ট্রান্সফরমারের খরচ হবে ৪৫ থেকে ৪৬ হাজার টাকা। অন্যান্য খরচসহ প্রায় ৫০ হাজার টাকা। আটটি ট্রান্সফরমার কিনতে মোট খরচ হবে প্রায় ৪ লাখ টাকা।

এই বিপুল পরিমাণ টাকা দেওয়া সম্ভব নয়। বাধ্য হয়ে যদি ট্রান্সফরমার কিনতে হয়, তাহলে কৃষকদের ঋণ নিতে হবে। এখনই ঋণ পাওয়াও সম্ভব নয়। ফলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে চলেছেন এ অঞ্চলের কৃষকেরা। তারা বিষয়টি দেখার জন্য সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান খান বলেন, “প্রতিটি ট্রান্সফরমারের জন্য ৪৫ থেকে ৫০ হাজার টাকা ব্যয় হতে পারে। যাদের প্রয়োজন তারা কিনে দিলে পল্লী বিদ্যুৎ সমিতি সেটি স্থাপন করে দেবে। আর সরকারিভাবে কোনো উৎস পাওয়া যায় কি না, সে চেষ্টাও করতে হবে।”

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা: মধ্যপ্রাচ্যের সংঘাত কতটা ভয়াবহ দিকে এগোচ্ছে?

এপ্রিল ৩, ২০২৬

আসহাবুল ইসলাম সাগর জামিনে মুক্ত

এপ্রিল ৩, ২০২৬

গ্যাসের দাম বৃদ্ধি জনজীবনে নাভিশ্বাস

এপ্রিল ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.