Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুদ্ধবিরতি ঘোষণা : শান্তির পথে এগিয়ে যাক বিশ্ব
  • ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: ঐতিহাসিক দাবি, নেতানিয়াহুর বিপর্যয়
  • নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বিপদে নিম্ন ও মধ্যবিত্ত
  • অশালীন গান নিয়ে বিতর্ক, আইনি জটিলতায় নোরা ফাতেহি
  • কাঁচা আম খেলে শরীরে যা ঘটে
  • গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২৬তম যশোরের অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার রাহাত
  • কবি কাসেদুজ্জামান সেলিমের জন্মদিনে নানা আয়োজন
  • ডুমুরিয়ায় বেশি দেমি জ্বালানি তেল বিক্রি, জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, এপ্রিল ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে আদালত বর্জনের মধ্যেই বিচারকের বিরুদ্ধে মামলা, বাদী গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর আদালত অঙ্গনে চলমান আইনজীবীদের বর্জন কর্মসূচির মধ্যেই এক বিচারকের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হয়েছে। তবে ঘটনার পরপরই মামলার বাদীকেই গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা শরিফুল আলম নামে এক ব্যাক্তি যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রাশেদুর রহমানের বিরুদ্ধে এ মামলা করেন। সোমবার বেলা ১১টার দিকে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি করেন শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা শরিফুল আলম। সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন আরজিটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। পরে আদালত এলাকা থেকেই তাকে আটক করা হয়। বাদীর আইনজীবী অ্যাডভোকেট দেবাশীষ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক এম এ গফুর জানান, বিচারকের বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের প্রতিবাদে তারা দীর্ঘদিন ধরে আদালত বর্জন করে আসছেন। তবে শরিফুল আলমকে গ্রেফতারের সময় পূর্বের একটি গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে আদালত প্রাঙ্গণের সামনে থেকে তাকে আটক করে পুলিশ।

এদিকে বিচারকের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, বিচারক একতরফাভাবে আদেশ প্রদানসহ ক্ষমতার অপব্যবহার করেছেন। এ নিয়ে গত ৪ মার্চ জেলা আইনজীবী সমিতি সাধারণ সভা করে আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করে। এর পর থেকে আইনজীবীদের অনুপস্থিতিতেই যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাদী শরিফুল আলমের একটি মামলা আদালতে বিচারাধীন ছিল।

গত ৩০ মার্চ আইনজীবীদের কর্মবিরতি চলাকালীন তিনি সশরীরে আদালতে উপস্থিত হয়ে সময়ের আবেদন জানান। অভিযোগে বলা হয়, বিচারক রাশেদুর রহমান সেই আবেদন নামঞ্জুর করে বাদীর বক্তব্য একতরফাভাবে গ্রহণ করেন এবং আইনবহির্ভুতভাবে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করে যুক্তিতর্কের দিন ধার্য করেন। অভিযোগে উল্লেখ করা হয়, বিচারক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যথাযথ দায়িত্ব পালন না করে দুর্নীতি প্রতিরোধ আইনের ব্যত্যয় ঘটিয়েছেন। এর আগে বাদী এ বিষয়ে সংশ্লিষ্ট থানা ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দিলেও তা গৃহীত না হওয়ায় তিনি আদালতের স্মরণাপন্ন হয়েছেন।

উল্লেখ্য, বাদী শরিফুল আলম মেসার্স এস আলম নামক একটি প্রতিষ্ঠানের মালিক। ব্যবসা-সংক্রান্ত ঋণের ব্যাপারে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি যশোর শাখা তার বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করেছিল। মামলাটি যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারাধীন ছিল। সম্প্রতি এ মামলার রায়ে বাদী শরিফুল আলমকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছিলেন বিচারক। শরিফুল আলম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এই গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আদালতের সামনের রাস্তা থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যুদ্ধবিরতি ঘোষণা : শান্তির পথে এগিয়ে যাক বিশ্ব

এপ্রিল ৮, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি: ঐতিহাসিক দাবি, নেতানিয়াহুর বিপর্যয়

এপ্রিল ৮, ২০২৬

নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বিপদে নিম্ন ও মধ্যবিত্ত

এপ্রিল ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.