Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরে জুট মিলে আগুন, ব্যাপক ক্ষতির শঙ্কা

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৭, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
অভয়নগরে জুট মিলে আগুন, ব্যাপক ক্ষতির শঙ্কা
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় জার্বান ফাইবার্স লিমিটেড নামে একটি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ।

নওয়াপাড়া জুট মিল নামে পরিচিত পাটকলটি বর্তমানে বাংলাদেশি এমএ রব ও জার্মান নাগরিক থমাস ব্রেসলার যৌথ মালিকানায় জার্বান ফাইবার্স লিমিটেড নামে পরিচালনা করছে বলে জানা গেছে ।

মিলের প্রশাসনিক কর্মকর্তা হামিদুর রহমান জানান, ‘রাত ২টার দিকে মিলের একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস ও মিলে কর্মরত সবার প্রচেষ্টায় কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। মেশিনসহ পাট পুড়ে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

সনওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ড নির্বাপণকাজের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেশিনারি শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক অর্ধকোটি টাকা।
হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.