চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছায় আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য দিবস -২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’-প্রতিপাদ্যকে সামনে দিবসটি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি। এ সময় উপস্থিত ছিলেন আরএমও ডা. সুরাইয়া পারভিন, শিশু কনসাল্টটেন্ট ডা. সুমাইয়া জেসমিন, ডেন্টাল কনসাল্টটেন্ট ডা. তানজিম সাবিহা, পরিসংখ্যানবিদ শহিদুল ইসলাম, নার্সিং সুপারভাইজার ঝুমুর হালদার, মফিজুর রহমান, শহিদুল ইসলাম, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বৃন্দ।
১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর সেই দিনটিকেই স্মরণীয় করে রাখতে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়।

