Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১
  • বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু
  • বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত
  • চৌগাছায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আটক
  • যশোরে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে জিডি
  • কফিনবন্দি সুখি পরিবার গড়ার স্বপ্ন : স্বজনদের আহাজারিতে ভারি গ্রাম
  • মাগুরায় বিনা’র বোনা আউশ ধানের চাষাবাদ বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা
  • যশোর সদর উপজেলায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৭, ২০২৬Updated:এপ্রিল ৭, ২০২৬No Comments১১ Views
Facebook Twitter WhatsApp
যশোরে ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় ইজিবাইক চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ২টার দিকে নওয়াপাড়া মডেল স্কুল রোডে এ ঘটনা ঘটে।

অভয়নগর থানার ওসি এসএম নূরুজ্জামান জানান, দুপুরে খবর পান নওয়াপাড়া মডেল স্কুল রোডে ইজিবাইক চোর সন্দেহে এক জনকে গণপিটুনি দিয়েছে জনতা। গুরুতর জখম হওয়ায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মরিয়ম মুনমুন জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

সংবাদ পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পুলিশ জানায়, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে অভয়নগর থানার ওসি আরও জানান, বেশ কিছুদিন ধরে অভয়নগর উপজেলায় ইজিবাইক চুরির ঘটনা ঘটছে। সর্বশেষ সোমবার সকালে চলিশিয়ার শরিফুল ইসলামের ইজিবাইক চুরি হয়। এ সংক্রান্তে একটি অভিযোগও থানায় করেন তিনি। এরই মধ্যে আজ এ ঘটনা ঘটলো।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভিসা প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে যশোরে আটক ১

জুন ৮, ২০২৬

বিনোদিয়া পার্কে কাপড় ব্যবসায়ীর বিষপান, হাসপাতালে মৃত্যু

জুন ৮, ২০২৬

বিসিবি পরিচালক নির্বাচিত হলেন যশোরের সন্তান শান্তনু ইসলাম সুমিত

জুন ৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.