Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে
  • থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত
  • প্রতিবেশীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেল
  • যশোরে ছাত্র মেস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
  • যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা মহাসড়কের ধারে পশু হাট ইজারা দেয়া হবে না
  • বিসিবির কাউন্সিলর নির্বাচিত শান্তনু ইসলাম সুমিত
  • খরতাপে পুড়ছে খুলনাঞ্চল
  • যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ‘শতভাগ অনিয়মমুক্ত খাদ্যবিভাগ দাবি’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভয়নগরের এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, যুবক আটক

banglarbhoreBy banglarbhoreমে ১৭, ২০২৬Updated:মে ১৭, ২০২৬No Comments৫ Views
Facebook Twitter WhatsApp
অভয়নগরের এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, যুবক আটক
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর প্রতিবেদক
যশোরের অভয়নগরে এক এসএসসি পরীক্ষার্থী স্কুলছাত্রীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে ফুলতলা বাজারের গোডাউন খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী মরিয়াম খানম নদী (১৭) বর্তমানে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তিনি অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামের মো. বাদশা গাজীর মেয়ে এবং সিদ্ধিপাশা পিবি স্কুলের এসএসসি পরীক্ষার্থী।

আটক যুবক আশিক শেখ (২৫) অভয়নগর উপজেলার গোপীনাথপুর গ্রামের আজিজুর শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার মরিয়ামের এসএসসি পরীক্ষা থাকায় তার মা টুকটুকি বেগম তাকে নিয়ে ফুলতলা থানাধীন রি-ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে যান। পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দুপুর আনুমানিক ২টার দিকে তারা দামোদর গ্রামের গোডাউন ঘাটের খেয়ায় ওঠেন।

এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আশিক শেখ ধারালো ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলার সময় টুকটুকি বেগম খেয়ার ওপর পড়ে যান। পরে আশিক শেখ মরিয়ামকে লক্ষ্য করে গলায় ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করলে সে সরে গেলে ছুরির আঘাত তার ডান কাঁধে লাগে। এতে সে গুরুতর আহত হয়।

এ সময় মরিয়ামের পিতা বাদশা গাজী স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্তকে ধাওয়া করে আটক করেন। পরে খবর পেয়ে ফুলতলা থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।

আহত মরিয়ামকে স্থানীয়দের সহায়তায় দ্রুত ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফুলতলা থানায় মামলা দায়ের করেছেন।

ফুলতলা থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে

মে ১৭, ২০২৬

থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত

মে ১৭, ২০২৬

প্রতিবেশীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেল

মে ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.