Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে
  • থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত
  • প্রতিবেশীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেল
  • যশোরে ছাত্র মেস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
  • যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা মহাসড়কের ধারে পশু হাট ইজারা দেয়া হবে না
  • বিসিবির কাউন্সিলর নির্বাচিত শান্তনু ইসলাম সুমিত
  • খরতাপে পুড়ছে খুলনাঞ্চল
  • যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ‘শতভাগ অনিয়মমুক্ত খাদ্যবিভাগ দাবি’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহাসড়কের পাশ অসম রেখেই যান চলাচল, দুর্ঘটনার আশঙ্কা

banglarbhoreBy banglarbhoreমে ১৭, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
মহাসড়কের পাশ অসম রেখেই যান চলাচল, দুর্ঘটনার আশঙ্কা
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর প্রতিবেদক
যশোর–খুলনা মহাসড়কের নতুন করে নির্মিত অংশের পাশের কিনারার মাটি ভরাট না করেই যানবাহন চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মহাসড়কের পাশে সুষ্ঠুভাবে লেভেলিং না করায় যানবাহন ও পথচারীর চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন উদাসীনতায়  উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও চালকরা।

সরেজমিনে দেখা যায়, এই মহাসড়কের ব্যস্ততম এলাকা  রাজঘাট থেকে বসুন্দিয়া পর্যন্ত পিচ ঢালাইয়ের  পরিবর্তে ধাপে ধাপে কংক্রিটের ঢালাই দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। কিছু কিছু  অংশের সড়ক নির্মাণ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু নির্মিত সে সব অংশের অধিকাংশ সড়কের পাশের কিনারা মাটি দিয়ে ভরাট করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ।

এতে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, নতুন করে সড়ক নির্মাণ করা হলেও সড়কের পাশে মাটি দিয়ে সমান না করায় সড়কের কিনারা অনেকটা উঁচু অবস্থায় রয়েছে। বিশেষ করে রাতে চলাচলের সময় মোটরসাইকেল, অটোরিকশা ও ছোট যানবাহনের চালকরা বেশি ঝুকিতে পড়ে শিকার হচ্ছেন দুর্ঘটনার।

সড়কে নিয়মিত চলাচলকারী শরিফুল নামে এক পথচারী বলেন, মহাসড়কের কিনারা থেকে রাস্তার পাশটা অনেক নিচু। সড়কের পাশের কিনারা ভরাট না থাকায় যানবাহনে উঠার জন্য আমাদের  নিচে দাড়িয়ে অপেক্ষা করতে হয়। বিশেষ করে নারী ও শিশুদের অনেক কষ্ট করে উঠতে হয়। দ্রুত রাস্তার পাশে মাটি ভরাট করে নিরাপদ চলাচলের ব্যবস্থা করার দাবী জানান তিনি ।

রিংকু নামে এক ইজিবাইক চালক বলেন, রাতে বুঝা যায় না কোথায় রাস্তার শেষ কিনারা। একটু অসাবধান হলেই গাড়ি ছিটকে যে কোন সময় নিচে পড়ে যেতে পারে। আমাদের অনেক ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর যশোরের উপ–সহকারী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান বলেন, রাস্তার কিনারা মাটি ভরাটের দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের। কংক্রিটের ঢালাই কাজ শেষে তাদের মাটি দিয়ে কিনারা বাধার কাজটি সম্পন্ন করার কথা। যেহেতু পথচারী ও যানবাহন ছোট বড় দূর্ঘটনার শিকার হচ্ছে। তাই দ্রুত সময়ে গুরুত্বপূর্ণ যায়গায় মাটি দিয়ে কিনারা বেধে দূর্ঘটনা এড়ানো যায় সে ব্যাপরে আমরা ব্যবস্থা নিবো।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে

মে ১৭, ২০২৬

থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত

মে ১৭, ২০২৬

প্রতিবেশীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেল

মে ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.