বাংলার ভোর প্রতিবেদক
ঈদুল আযহা উদযাপন উপলক্ষে সড়ক-মহাসড়কে জনসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা রোববার দুপুর ১২টায় কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন ঈদুল আযহায় মানুষের চলাচল নির্বিঘ্ন করতে মহাসড়কের ধারে পশুহাট বসতে দেয়া হবে না। যদি পশুহাট বসানো হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে ফখরুল আলম বলেন, মহাসড়কে অবৈধ যান ইজিবাইক, নসিমন করিমন চলাচল করলে জরিমানা করাসহ ফিটনেসবিহীন পরিবহন চলাচল রোধে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে।
বিআরটিএর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিতে পারবে না। ভাড়ার তালিকা বাসের ভেতর দৃশ্যমান স্থানে টাঙ্গাতে হবে। মহাসড়কে সড়ক ও জনপথ বিভাগ চিহিৃত ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে সতর্কতার জন্য লাল পতাকা টাঙানো হবে।
এ সময় উপস্থি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কমলেশ মুজমদার, আন্তঃবাস সমিতির সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু প্রমুখ।

